সাংবাদিকদের অধিকার সংরক্ষণ, পেশাগত মর্যাদা রক্ষা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম’।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় সদস্যদের সরাসরি ভোটে সংগঠনটির প্রথম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
নবগঠিত কমিটিতে সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ সভাপতি এবং বাসস ও চ্যানেল আইয়ের প্রতিনিধি এসকে রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন পলাশ (মাই টিভি)। সহ-সাধারণ সম্পাদক খাইরুল আলম ফয়সাল (চ্যানেল ২৪ ও বাংলা নিউজ ২৪) ও ফয়জুল ইসলাম পিংকু (গ্লোবাল টিভি)। সাংগঠনিক সম্পাদক সুলতান রায়হান ভূইয়া রিপন (বৈশাখী টিভি), কোষাধ্যক্ষ শরফ উদ্দীন জীবন (বিজয় টিভি ও দৈনিক কালবেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তোফায়েল আহমেদ তুষার (দেশ টিভি), তথ্য ও প্রচার সম্পাদক এনামুল হক (ঢাকা পোস্ট), দপ্তর সম্পাদক মেহবুব মনি (দৈনিক নওরোজ) এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তারেক হাসান (ঢাকা জার্নাল) নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্যরা হলেন— মশিউর কায়েস (এখন টিভি), সালেক হোসেন রনি (৭১ টিভি), আশরাফুল ইসলাম রাজন (চ্যানেল এস), আদি ইসলাম রাকিব (এনটিভি অনলাইন), সাব্বির হোসেন (সময়ের কণ্ঠস্বর) ও মেরাজ নাসিম (দৈনিক খবর সংযোগ)।
নবনির্বাচিত নেতারা বলেন, ‘কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নৈতিক সাংবাদিকতা প্রতিষ্ঠায় কাজ করবে। তারা জেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে পেশাগত উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

