জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর সঠিক নয় বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত। এনসিপির মিডিয়া বিষয়ক অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে এ তথ্য জানানো হয়েছে।
সালেহ উদ্দিন সিফাত বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সাথেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে তার দায়িত্ব পালন করেছেন।
তিনি জানান, মুখ্য সমন্বয়ক হিসাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তার পদত্যাগের বিষয়টি কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়।

