যুক্তরাষ্ট্রের র্যাপার রড ওয়েভ বা রোডারিয়াস গ্রিনকে শুক্রবার (৭ নভেম্বর) অস্ত্র ও মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্যমতে, তিনি গুরুতর অপরাধ সংঘটন বা চেষ্টা করার সময় বন্দুক বা ছুরি বহন করছিলেন। এছাড়াও বেপরোয়া গাড়ি চালানো ও মাদক সঙ্গে রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ফাল্টন কাউন্টি জেলের নথি অনুযায়ী, তাকে সেখানেই আটক করা হয়েছে। এসব অভিযোগে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড হতে পারে। তবে র্যাপারের আইনজীবী আদালতে উপস্থিত হয়ে ৮ হাজার ডলারের বন্ডে মুক্তির ব্যবস্থা করেছেন। বর্তমানে তিনি জেলেই থাকবেন নাকি শিগগিরই মুক্তি পাবেন তা এখনো পরিষ্কার নয়।
এবছরই ফাল্টন কাউন্টিতে তাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল। তখন মিলটন পুলিশ তার বিরুদ্ধে গুরুতর হামলা, গুরুতর অপরাধের ষড়যন্ত্র, সম্পত্তির ক্ষতি, কারও দিকে অস্ত্র তাক করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগ এনেছিল। এছাড়া প্রমাণ নষ্ট করার অভিযোগও ছিল। তার আইনজীবীরা দাবি করেছিলেন, তিনি আসলে ডাকাতির শিকার হয়েছিলেন এবং কোনো অপরাধ করেননি। রড ওয়েভ ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গে বড় হয়েছেন এবং ২০২২ সালেও তিনি একবার আইনের ঝামেলায় পড়েন, যখন তার বিরুদ্ধে গৃহহিংসার অভিযোগ আনা হয়েছিল যা পরে খারিজ হয়ে যায়।
প্রসঙ্গত, রড ওয়েভ ২৬ বছর বয়সী এই ফ্লোরিডিয়ান র্যাপার তার “সোল-ট্র্যাপ” সাউন্ড ও র্যাপের মিশেল জনপ্রিয় করে তুলেছেন। রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকার তথ্য মতে তার ১১টি প্ল্যাটিনাম সিঙ্গেল রয়েছে। তার ছয়টি অ্যালবামের মধ্যে চারটিই বিলবোর্ড টপ আর অ্যান্ড বি হিপ-হপ অ্যালবামস চার্টে ১ নম্বরে উঠেছে। এর মধ্যে রয়েছে ২০২৪ সালে প্রকাশিত লাস্ট ক্যাপ গানটি। এমনকি কি তিনি সম্প্রতি গ্রামি অ্যাওয়ার্ডসে মনোনয়নও পেয়েছেন।
রড ওয়েভের বিরুদ্ধে বর্তমান মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে। তিনি জেলে যাবেন কিনা তা নির্ভর করবে আদালতের পরবর্তী সিদ্ধান্ত ও আইনি কার্যক্রমের ওপর।

