রাজধানীর মিরপুরের পল্লবী বিহারি ক্যাম্প থেকে স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ক্যাম্পের ওয়াপদা তিন বিল্ডিং এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেন। বলেন, বেলা ১১টার দিকে খবর পেয়ে পুলিশ বাড়িটি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তবে মৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। হতাশায় থেকে আত্মহত্যা করে থাকতে পারে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।