1. jonaid@gmail.com : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  5. rubel@bijoy.tv : support_admin :
নির্বাচনি অভিযোগ প্রতিকারে কন্ট্রোল রুম স্থাপন
ঢাকা বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

নির্বাচনি অভিযোগ প্রতিকারে কন্ট্রোল রুম স্থাপন

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে
নির্বাচনি অভিযোগ প্রতিকারে কন্ট্রোল রুম স্থাপন

জাতীয় সংসদ নির্বাচন এবং ‘গণভোট ২০২৬’ উপলক্ষে মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় ও অভিযোগ নিষ্পত্তির জন্য কন্ট্রোল রুম স্থাপন করেছে সরকার। বুধবার (১১ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের ১ নম্বর ভবনের ১৮০২ নম্বর কক্ষে এই কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের জন্য একটি হটলাইন নম্বর (+৮৮০২২২৬৬৪১১১৮) চালু করা হয়েছে। মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত নির্বাচন সংক্রান্ত যেকোনো অভিযোগ ও তথ্যাদি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই শিফটে কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। বলা হয়, পুরো কার্যক্রম তদারকির জন্য প্রতিদিন একজন করে যুগ্মসচিবকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি শিফটে একজন করে উপসচিব বা সিনিয়র সহকারী সচিবের নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তা ও অফিস সহায়কগণ নিয়োজিত থাকবেন।

অফিস আদেশে আরও বলা হয়, কন্ট্রোল রুমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠ পর্যায় থেকে প্রাপ্ত অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি

নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
রণবীর সিংকে হত্যার হুমকি

রণবীর সিংকে হত্যার হুমকি

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ভক্তদের সুখবর দিলেন প্রকাশ রাজ

ভক্তদের সুখবর দিলেন প্রকাশ রাজ

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

ঋণখেলাপিদের উদ্দেশে যা বললেন হাসনাত

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.