ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের (চরমোনাই পীর) বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপি মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ জানান, আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর রমনার সিদ্ধেশ্বরী রোডে আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় দেখা করতে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে গতকাল রোববার সন্ধ্যা ৭টায় বিএনপির চেয়ারম্যান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের বাসায় যান। এরপর রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বেইলি রোডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি। এ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় পায় বিএনপির একসময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামী।
