Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

ঢাকার বংশাল মুকিমবাজারে হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে রোববার(১৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে খবর আসে বংশাল মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই খবরে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে মোট সাতটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবরও পাওয়া যায়নি।

Read More

২০২৬ সাল চললেও এরই মধ্যে ধর্মপ্রাণ মুসলমানদের মনে কৌতূহল তৈরি হয়েছে আগামী বছরের পবিত্র রমজান মাসের সময়সূচি নিয়ে। এই কৌতূহলের অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান সংবাদমাধ্যম জর্ডান নিউজের এক বিশেষ প্রতিবেদনে ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে এই আগাম আভাস দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালে (হিজরি ১৪৪৮ সনে) মধ্যপ্রাচ্যের দেশগুলোয় পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারিকে (আরব দেশগুলোতে) রমজানের প্রথম দিন হিসেবে ধারণা করা হচ্ছে। গাণিতিক বিশ্লেষণ বলছে, ১৪৪৮ হিজরি সনের…

Read More

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল চলতি অর্থবছরেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, প্রতিশ্রুতি রক্ষায় চলতি অর্থবছরেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে-স্কেল বাস্তবায়ন করবে সরকারের। সাধারণত পাঁচ বছর পরপর সরকারি কর্মচারীদের জন্য পে-স্কেল দেওয়া হয়। তবে গত সরকার ১১ বছরেও পে-স্কেল বাস্তবায়ন করেনি। প্রায় ১৮ লাখ সরকারি কর্মচারীর চাপ সামলাতে নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, পে-স্কেল বাস্তবায়নের ফলে অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে। বর্তমানে অর্থনীতিতে অনেক চ্যালেঞ্জ রয়েছে। কর্মসংস্থান ও…

Read More

বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য। মানুষের উপকার হয় এমন কাজই সরকার করতে চায়। রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সব খালে মাছের পোনা ছাড়া হবে। এর মাধ্যমে দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে। কৃষকদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সামর্থ্য অনুযায়ী সরকার কৃষকদের পাশে দাঁড়াবে। কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। নারী শিক্ষা নিয়ে প্রধানমন্ত্রী…

Read More

বিএনপি জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই করেন নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়। অন্যদিকে, ১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ আগস্ট বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।

Read More

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে দেশটির বিপক্ষে টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে স্মরণীয় এই জয় তুলে নেয় টাইগাররা। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এই সাফল্য অর্জন করলো বাংলাদেশ। টাইগার দল যখন এই ঐতিহাসিক জয় নিশ্চিত করে, তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন এবং ঐতিহাসিক জয়ের জন্য তাদের অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের পক্ষ থেকেও দলের খেলোয়াড়দের শুভেচ্ছা পৌঁছে দেন। প্রধানমন্ত্রী বলেন,…

Read More

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে নির্বাচন কমিশন (ইসি) ভবনে মনোনয়নপত্র বাছাই করেন ‘নির্বাচনি কর্তা’ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, মনোনয়নপত্রটি সঠিক হিসেবে পাওয়া গেছে। নির্ধারিত তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য তিনি বৈধ প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন, একটি মনোনয়নপত্র বৈধ হলে দ্বিতীয় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রয়োজন পড়ে না। প্রার্থিতা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই। ৩০-৩৫ বছর পরের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা থাকবে বলে আশা করি। উল্লেখ্য, অলি আহমদের মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন জামায়াতে ইসলামীর আমির, আর সমর্থক ছিলেন এনসিপির এমপি আল-আমিন। অন্যদিকে, আজ…

Read More

ডারউইন টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে নয় উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। এ জয়ের মাধ্যমে নয় বছর পর টেস্টে অস্ট্রেলিয়াকে হারালো টিম টাইগার। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এটি প্রথম টেস্ট জয়। আর টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় জয়। অবিস্মরণীয় এ জয় পেতে অজিদের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট করে সফরকারীরা। টাইগারদের সামনে ঐতিহাসিক টেস্ট জিততে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান। অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে গুটিয়ে দেওয়ার পথে ৫ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। পেসার হাসান মাহমুদ নিয়েছেন ৩ উইকেট। ২০১৯ সালে ভারতীয় স্পিনার কুলদীপ যাদবের পর অস্ট্রেলিয়ার মাটিতে ৫ উইকেট নেওয়া প্রথম সফরকারী স্পিনার মেহেদী হাসান মিরাজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার…

Read More

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের রুট নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছে ইরান। শনিবার (১৫ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, কারিগরি আলোচনার পর দুই দেশ জাহাজ চলাচলের রুটের একটি মানচিত্র নিয়ে একমত হয়েছে। তবে স্বাভাবিক বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি চালু করতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও সামরিক হুমকি বন্ধসহ আরও কিছু শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে তেহরান। বার্তাসংস্থা আনাদোলু বলছে, কৌশলগত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের তীরবর্তী দুই দেশ ইরান ও ওমান গত তিন মাস ধরে এ বিষয়ে আলোচনা চালিয়ে আসছে বলে বাঘাই জানান। নিরাপদে জাহাজ চলাচলের পথ নির্ধারণে গত ১৮ জুন সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার পর এসব…

Read More

দেশের ছয় অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। সেজন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার (১৬ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে এসব…

Read More