সরকার গঠনের পর প্রথমবারের মতো ফেনী এসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জেলার উত্তরের সীমান্তবর্তী জনপদ পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টা ২৬ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস ফেনী সদর হাসপাতাল মোড় এসে পৌঁছায়। এ সময় সড়কজুড়ে উপস্থিত হাজারো নেতাকর্মী স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। সড়কের বিভিন্ন স্থান থেকে ‘প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘প্রধানমন্ত্রী তোমাকে, লাল গোলাপ শুভেচ্ছা’, ‘ফেনীবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা’-এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে পরশুরাম উপজেলার সুবার বাজার সড়কের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় যাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগ করতে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেয়ার ঘটনার পর মিষ্টির পদত্যাগের বিষয়টি সামনে আসে। ওইদিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এছাড়া মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে বিতর্ক ও অভিযোগ ছিল। তিনি ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ আছে। এসব অভিযোগের কারণে তার রাজনৈতিক ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্নও তৈরি হয়েছিল।
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ২৪৫ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন ও রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের প্রাণহানি হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম…
ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল করার লক্ষ্যে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাসগুলো শিগগিরই কাঁচপুরে নির্মাণাধীন নতুন টার্মিনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বুধবার (৩০ সেপ্টেম্বর) কাঁচপুর বাস টার্মিনালের চলমান অবকাঠামোগত নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে দ্রুততম সময়ে কাঁচপুরে টার্মিনাল নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে অস্থায়ী শেড নির্মাণ করে চট্টগ্রাম, সিলেট,…
রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টা নাগাদ রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, ডিবি গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। গোলাম মহিউদ্দিন চৌধুরী ক্যান্টনমেন্ট থানায় করা মামলাটির চার নম্বর এজাহারভুক্ত আসামি। নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় এর আগে আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ ও ডিবি।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৈঠক করেছেন বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১টি দেশের মার্কিন রাষ্ট্রদূতরা। ভারতের মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ছিলেন এই বৈঠকের আয়োজক এবং উদ্যোক্তা। গত কাল ২৯ সেপ্টেম্বর হয়েছে এই বৈঠক। এক প্রতিবেদেনে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যক্রম, আঞ্চলিক অগ্রাধিকার, নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর আওতাধীন বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা বৈঠকে অংশ নিয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে এএনআইয়ের প্রতিবেদনে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কূটনৈতিক সহকর্মীদের স্বাগত জানিয়ে সার্জিও গোর বলেছেন, ভারতে দক্ষিণ…
বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আরও সহযোগিতা বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৩০ সেপ্টেম্বর) বঙ্গভবনে বিদায়ী চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রোহিঙ্গা সংকটে চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, চীনের উদ্যোগ সংকট সমাধান ও টেকসই প্রত্যাবাসনে সহায়ক হবে। রাষ্ট্রপতি তৈরি পোশাক, বৈদ্যুতিক যান, লাইট ইঞ্জিনিয়ারিং, উচ্চপ্রযুক্তির ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর ও সৌরশক্তিসহ বিভিন্ন খাতে আরও সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। কুনমিং-চট্টগ্রাম করিডোর এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরসহ বহুপাক্ষিক আঞ্চলিক যোগাযোগের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ চীন ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে পারস্পরিক…
মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া বন্ধ করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, বর্তমান পরিস্থিতিতে মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন সম্ভব নয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মিয়ানমারের প্রায় ১,৫০০ নাগরিককে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। ধারণা করা হচ্ছে, ফেরত পাঠানো ব্যক্তিদের অধিকাংশই রোহিঙ্গা শরণার্থী। এটি দেশটির চলমান প্রত্যাবাসন কর্মসূচির প্রথম ধাপ। এই কর্মসূচির আওতায় মোট ৫,০০০ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হতে পারে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, এমন কোনো দেশে কাউকে পাঠানো উচিত নয়, যেখানে তিনি নিপীড়ন, নির্যাতন, গুরুতর ক্ষতি কিংবা জীবন বা স্বাধীনতার প্রতি হুমকির মুখে পড়তে পারেন। তিনি আরও বলেন, প্রথাগত আন্তর্জাতিক আইনের…
আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত্র এক সভা শেষে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেকোনো মানুষের উদ্বেগকে আমলে নেয় সরকার। তবে দুএকটি ঘটনাকে কেন্দ্র করে পুরো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে যা বলা হচ্ছে, তা ঠিক নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। এক প্রশ্নের জবাব তিনি বলেন, রাজধানীর রাড্ডা ও মানিকদিতে স্টুডিওতে হামলার ঘটনার তদন্ত চলছে। দোষী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া, রাজধানীর মিরপুর-১০ এ উচ্ছেদ অভিযানে হকার ও সিটি করপোরেশনের মধ্যে সংঘর্ষের ঘটনায় সমন্বয়হীনতার অভাব বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী।…
ঢাকা-দিল্লি সম্পর্কের মধ্যে নানা চ্যালেঞ্জ থাকলেও দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হলে এসব সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ভারতীয় হাইকমিশনার বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় রয়েছে। সময়সূচি চূড়ান্ত না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, কোন কিছু নিয়েই তাড়াহুড়োর প্রয়োজন নেই। এছাড়া, দুই দেশের জনগণ সম্পর্কের নতুন ও ইতিবাচক অধ্যায় দেখতে চায় বলেও মন্তব্য করেন ভারতীয় হাইকমিশনার। এসময়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত…
