এক বছরেরও বেশি সময় ধরে চলা শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের দেশ সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিচ। সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও জনঅসন্তোষের মধ্যে চলা এই আন্দোলনের পর তার পদত্যাগে দেশটিতে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের পথ খুলে গেছে। সংবাদমাধ্যম বলছে, আগামী অক্টোবরে সার্বিয়ায় আগাম পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। ফলে চলতি বছরেই দুই দফা ভোটের মুখে পড়ছে সার্বিয়া। এছাড়া প্রেসিডেন্ট পদ ছাড়লেও আসন্ন পার্লামেন্ট নির্বাচনে নিজের দল থেকে প্রধানমন্ত্রী পদে লড়তে চলেছেন ভুসিচ। পদত্যাগের পর রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্ট ভবনের সামনে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় ভুসিচ বলেন, ৯ বছর ক্ষমতায় থাকাকালে তার সরকার দেশে শান্তি ও স্থিতিশীলতা…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে। সেই সঙ্গে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ঢাকায় রাতের তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।
নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস এক সতর্কতায় বলেছে, সকল বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণে সতর্ক থাকতে। আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় ভ্রমণে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। বিশেষত- পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অব্যাহত বৃষ্টিপাতের কারণে ভূমিধস, এবং তুষারপাতের ফলে অনেক স্থানে সড়ক যোগাযোগে বিঘ্নিত হয়েছে। দুর্গম ভূপ্রকৃতি ও যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় উদ্ধার কার্যক্রম অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। উল্লেখ্য, কর্তৃপক্ষ…
দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানানো হয়। নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ…
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন। রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৫৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩১১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৯৭ জন, খুলনা বিভাগে ৩২৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৩২ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, রংপুর…
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হামলা চালিয়ে হত্যা করা ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে রাশিয়া। স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ কথা বলেন। একইসঙ্গে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শান্তি আলোচনার সম্ভাবনা নস্যাৎ করতে ইউরোপীয় দেশগুলো ‘সবকিছু করছে’ বলেও অভিযোগ করেছেন তিনি। বার্তাসংস্থা আনাদোলু বলছে, শনিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করছে এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালাতে কিয়েভকে সহায়তা করছে। তিনি বলেন, ‘পশ্চিমা দেশগুলো রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে চায়। কিন্তু তাদের…
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রদেশটির ডেরা ইসমাইল খান এলাকায় সড়কের পাশে থাকা একটি পুলিশ চেকপোস্টে এ হামলা হয় বলে পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। পুলিশের বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে চেকপোস্টে আঘাত করে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং নিরাপত্তাকর্মীসহ বেশ কয়েকজন হতাহত হন। বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। আহতদের…
রাজধানীর ইসিবি চত্বরের পাশে দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এক ক্রাইম প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। মহিদুল ইসলাম বলেন, হামলায় জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে জমি দখলকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এর আগে, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ইসিবি চত্বরের পাশে দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজে সশস্ত্র একদল দুর্বৃত্ত হামলা চালায় বলে অভিযোগ…
ব্লু ইকোনমির উন্নয়নে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে সরকার এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। নৌখাতে অমিত সম্ভাবনা থাকলেও দীর্ঘদিন তা কাজে লাগানো হয়নি বলে জানান তিনি। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বিশ্ব নৌ দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন নৌ-পরিবহনমন্ত্রী। তিনি আরও বলেন, নৌখাতের সম্ভাবনা কাজে লাগাতে বন্দর আধুনিকায়ন ও স্বয়ংক্রিয়করণের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে আরও ডিজিটালাইজেশন প্রয়োজন। নৌ-পরিবহনমন্ত্রী জানান, আন্তর্জাতিক পর্যায়ে কিছু প্রতিবন্ধকতার কারণে এই সেক্টরে এগিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার এসব প্রতিবন্ধকতা দূর করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেশের সামগ্রিক স্বার্থে নৌখাতকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান…
ভারতের জাতীয় নিরাপত্তার প্রশ্নে বিন্দুমাত্র আপস করা হবে না এবং প্রতিবেশী দেশগুলো যতক্ষণ ‘সন্ত্রাসবাদে মদদ দেওয়া’ অব্যাহত রাখবে, ততক্ষণ সন্ত্রাসীদের ওপর যেকোনো হামলা চালাতে নয়াদিল্লি প্রস্তুত থাকবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির ‘এনডিটিভি ডিফেন্স সামিট ২০২৬’-এ অংশ নিয়ে ওই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দেশটির এই প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ভারত সর্বদা শান্তির পক্ষপাতী এবং কোনো যুদ্ধ বা অন্যের ভূখণ্ড দখল করা তাদের লক্ষ্য নয়। তবে শান্তির এই আগ্রহকে যেন কেউ ভারতের দুর্বলতা মনে করার ভুল না করে, সে বিষয়ে সতর্ক করে দিয়েছেন তিনি। রাজনাথ সিং বলেন, ভারত শান্তিতে বিশ্বাসী, যুদ্ধ চায় না। ভারত অন্য কারো জমি…
