খেলাধুলা

প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলবে বাংলাদেশ নারী হকি দল। সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব-২০ দলও দারুণ পারফর্ম করেছে। চীনের মকিতে অ-২০ এশিয়া কাপে বাংলাদেশ নারী দল মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করেছে। এশিয়া কাপ থেকে চারটি দল অ-২০ নারী বিশ্বকাপে খেলার…

৬০ মিনিটে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ এগিয়ে ব্রাজিল। দুর্দান্ত খেলতে থাকা ব্রাজিল ম্যাচের ৬০ মিনিটে করল ম্যাচের তৃতীয় গোল। দারুণ এক আক্রমণ থেকে ব্রুনো গিমারাইসের দ্বিতীয় অ্যাসিস্টে এই গোলটি করেন মাতেউস কুনিয়া। এটি চলতি বিশ্বকাপে কুনিয়ার তৃতীয় গোল।

ভিনিসিয়ুসের জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে ব্রাজিল। প্রথমার্ধে যোগ করা সময়ে (৪৫‍+৩) ব্রুনো গিমারাইসের ক্রস থেকে হেডে দ্বিতীয় গোল ভিনিসিয়ুসের। গোল করেই কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে একটু নেচে নিলেন ভিনি। গ্যালারিতে নাচছেন ব্রাজিলের সমর্থকরাও।

ম্যাচের ৮ মিনিটে স্কটল্যান্ডের গোলরক্ষকের ভুলে বল পান রায়ান। তিনি পাস বাড়ান ভিনিসিয়ুসের উদ্দেশে। গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান রিয়াল মাদ্রিদ তারকা। এটি চলতি বিশ্বকাপে ভিনিসিয়ুসের তৃতীয় গোল।

আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
সোশ্যাল ফলো এবং কাউন্টার