Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 24 July 2026, 01:02: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ
    জাতীয়

    গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 1, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

    গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট এবং খাকি প্যান্টে আবার ফিরল বাংলাদেশ পুলিশ। গত জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের সংস্কারের অংশ হিসেবে পোশাকে বড় পরিবর্তন আনা হয়েছিল। তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন সরকার গঠনের পর আগের সেই পোশাক আবার বদলে ফেলার সিদ্ধান্ত হয়। সরকারের নতুন সিদ্ধান্তের পর বুধবার (১ জুলাই) থেকে পুলিশ সদস্যদের নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। অনুষ্ঠানে আইজিপিকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়।

    ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ জানান, আজ থেকে নতুন পোশাক পরছেন পুলিশ সদস্যরা। তবে এখনো সব পুলিশ সদস্যের হাতে নতুন পোশাক পৌঁছায়নি। পর্যায়ক্রমে সব সদস্যই এই পোশাক পাবেন। বর্তমানে যারা পেয়েছেন, তারা নতুন ইউনিফর্মেই মাঠে দায়িত্ব পালন করছেন।

    ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে সংস্কার ও ইউনিফর্ম পরিবর্তনের জোর দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত বছর ২০ জানুয়ারি আইন-শৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের শার্টের রং আয়রন বা লোহা-ধূসর এবং প্যান্টের রং কফি শেল বা কফি-বাদামি ধূসর করা হয়। গত বছরের ২৫ নভেম্বর এই নতুন পোশাকে মাঠে নেমেছিল পুলিশ।

    তবে সেই পোশাক নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেক পুলিশ সদস্য পোশাক পরিবর্তনের বিষয়টি সহজভাবে মেনে নিতে পারেননি এবং পোশাকের রং নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে। নতুন সরকার ক্ষমতায় আসার পর পুলিশের পোশাক আবার পরিবর্তনের দাবি জোরালো হয়। এর ধারাবাহিকতায় গত ১৮ জুন পোশাকের রং পরিবর্তন করে নতুন প্রজ্ঞাপন জারি করে পুলিশ সদর দপ্তর।

    নতুন প্রজ্ঞাপনে পুলিশের শার্ট ও প্যান্টের পাশাপাশি জার্সি, কার্টিগান, পুলওভার, জ্যাকেট, নারী পুলিশদের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণহাতা পোশাকের রং–সংক্রান্ত বিধানেও বড় পরিবর্তন আনা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আগের লোহা-ধূসর রঙের শার্টের পরিবর্তে এখন নীল রঙের শার্টের ওপর গাঢ় নীল রঙের ফুলহাতা জার্সি, কার্ডিগান বা পুলওভার যুক্ত করা হয়েছে।

    নতুন বিধান অনুযায়ী, জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের ক্ষেত্রে ট্রাউজার বা প্যান্ট হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের। আর শার্ট হবে গাঢ় নীল রঙের টিসি প্লেইন ফেব্রিক কাপড়ের। শার্টের সামনে চারটি পকেট ও সমদূরত্বে সাতটি বোতাম থাকবে।

    প্রজ্ঞাপনে নারী পুলিশের পোশাকের বিষয়েও বিস্তারিত বলা হয়েছে। নারী পুলিশ সদস্যরা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরা যাবে। এ ছাড়া নারী পুলিশ সদস্যরা চাইলে অনুমোদিত গাঢ় নীল রঙের মাথার আবরণ বা হিজাব ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী পুলিশ সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন এবং গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের পূর্বানুমোদন নিয়ে সাধারণ পোশাক পরার সুযোগ পাবেন। মৌসুম অনুযায়ী শার্টের ধরনও নির্ধারণ করা হয়েছে এই প্রজ্ঞাপনে। যেখানে গ্রীষ্মকালে শার্ট হবে অর্ধহাতা এবং শীতকালে শার্ট হবে পূর্ণহাতা।

    গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ
    পূর্ববর্তী খবরদেশে ৩৮ জেলায় নেই আইসিইউ, বঞ্চিত গ্রামীণ মানুষ: জুবাইদা রহমান
    পরবর্তী খবর এলপিজির নতুন দাম নির্ধারণ বৃহস্পতিবার

    আরো সংবাদ পড়ুন

    কক্সবাজারকে আমরা পর্যটন হাবে পরিনত করতে চাই: পর্যটনমন্ত্রী

    তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

    ট্রাইব্যুনালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

    নবনিযুক্ত নৌপ্রধান মিসবাহ-উল-আজীমকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

    ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, ১০ নদীবন্দরে সতর্কতা

    বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    কক্সবাজারকে আমরা পর্যটন হাবে পরিনত করতে চাই: পর্যটনমন্ত্রী

    July 23, 2026

    তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ

    July 23, 2026

    মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: গালিবাফ

    July 23, 2026

    পারমাণবিক সহযোগিতায় নতুন যুগ, চুক্তিবদ্ধ যুক্তরাষ্ট্র ও সৌদি আরব

    July 23, 2026

    ৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    July 23, 2026

    গ্রামের কেউ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা রহমান

    July 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.