Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানান, বিষয়টি একটি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে এবং সেই প্রক্রিয়াকে সম্মান করেই ভারত এগিয়ে যাচ্ছে। শনিবার (৩ অক্টোবর) বে অব বেঙ্গল কনফারেন্সে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী তাকে নিতে আসেনি। বাংলাদেশের তৎকালীন পরিস্থিতিতে তাকে বাংলাদেশ থেকেই ভারতে নিয়ে আসা হয়। তিনি আরও বলেন, ভারত এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। তাই বিকল্প কোনো পরিস্থিতির কথাও তখন ভারত ভাবেনি। প্রতিবেশী দেশ হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রীকে গ্রহণ করা ভারতের দায়িত্ব ছিল…

Read More

সর্বোচ্চ তিন মাসের মধ্যে গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেন, চুনকুটিয়ার ঝিলমিল প্রজেক্টে ১০ একর জায়গায় ডিপো তৈরির কাজ শুরু হয়েছে, কাজ শেষ হলেই ফুলবাড়িয়া এবং গুলিস্তানের বাসগুলো সেখানে স্থানান্তর করা হবে। শনিবার (৩ অক্টোবর) মহাখালী টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনার ‘উন্নয়ন কার্যক্রম’ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন। মহাখালী টার্মিনালের বাস পূর্বাচলের ডিপোতে স্থানান্তর প্রক্রিয়ার মতোই ফুলবাড়িয়া ও গুলিস্তানের বাস নিয়ে পরিকল্পনা এবং তা বাস্তবায়নের বিষয়ে কথা বলেন ডিএমপি কমিশনার। চুনকুটিয়াতে ঝিলমিল প্রজেক্টে ডিপো হিসেবে ১০ একর জায়গা পাওয়ার কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঝিলমিলে…

Read More

বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কাঁচা পাট রপ্তানি করে নয়, পাটকে উচ্চমূল্যের বহুমুখী পণ্যে রূপান্তর করেই বৈদেশিক মুদ্রা ও রাজস্ব আয় বাড়াতে চায় সরকার। কাঁচা পাটের পরিবর্তে স্লাইভার, প্যাকেজিং ও ব্লেন্ডেড ফাইবারের মতো মূল্য সংযোজিত পণ্য তৈরির মাধ্যমে প্রতি টন পাটের মূল্য কয়েক গুণ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, দেশে উৎপাদিত পাটের সর্বোচ্চ অংশকে মূল্য সংযোজিত পণ্যে রূপান্তরের মাধ্যমে বৈদেশিক মুদ্রা ও রাজস্বের সর্বোচ্চ আহরণ নিশ্চিত করতে সরকার কাজ করছে। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে রেশম, তাঁত ও বহুমুখী পাটপণ্যের মতো সম্ভাবনাময় খাতগুলোর বিকাশেও গুরুত্ব দেওয়া হচ্ছে। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)…

Read More

গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। পরবর্তীতে এর নাম দেওয়া হয় ‘মক্কা প্রতিরক্ষা জোট’। মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শুক্রবার (২ অক্টোবর) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই চুক্তিটি মূলত আত্মরক্ষামূলক এবং কোনো আক্রমণাত্মক উদ্দেশ্যে এটি করা হয়নি। ইয়েমেনের হুতিরা সৌদি আরবে হামলা চালানোর কয়েক সপ্তাহ আগে গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। পরবর্তীতে এর নাম দেওয়া হয় ‘মক্কা ডিফেন্স অ্যালায়েন্স’ (মক্কা প্রতিরক্ষা জোট)। ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের মতো…

Read More

ভারতের ভোটার তালিকা সংশোধন বিতর্কের জেরে দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ঘোষণা দিয়েছে জেন-জিদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার (২ অক্টোবর) রাতে দলটির নেতা অভিজিৎ দিপকে এ ঘোষণা দেন। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এক্সে দেয়া এক পোস্টে অভিজিৎ দিপকে বলেন, ‘জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ভারতের বিভিন্ন প্রান্তের জেন-জিরা দিল্লিতে মিছিল করে ১০ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভ করবে।’ কর্মসূচি শান্তিপূর্ণ হবে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান- এমন প্রত্যেক নাগরিকের এতে যোগ দেয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি। এর আগে শুক্রবার শিবাজি পার্কের বিক্ষোভে বক্তব্য দেয়ার সময়ও জ্ঞানেশ…

Read More

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ এখন এমন একটি অবস্থানে রয়েছে যেখানে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। আমরা অন্য খেলোয়াড়দের খেলার জন্য দাবার বোর্ড হতে চাই না। আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই। শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক এক সেশনে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী ব‌লেন, আমরা মাথা উঁচু রেখে বাকি বিশ্বের সঙ্গে আলোচনা, সহযোগিতা এবং অংশীদারত্ব করতে প্রস্তুত। তবে অবশ্যই মনে রাখতে হবে যে, আমাদের পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো জনগণের স্বার্থ। শামা ওবায়েদ বলেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও উপসাগরীয় যুদ্ধের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। যেখানে…

Read More

নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে দখল হয়ে থাকা ফুটপাত পর্যায়ক্রমে দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে। কেউ পুনরায় ফুটপাত দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। শনিবার (৩ অক্টোবর) মানিক মিয়া অ্যাভিনিউয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ডিএনসিসির অঞ্চল-৫-এর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপক, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, ডেঙ্গু ও বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, রেড ক্রিসেন্ট ও বিডি ক্লিনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় বাসিন্দা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে আধুনিক ও নির্ভরযোগ্য সিটি…

Read More

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। শুক্রবার (২ অক্টোবর) তারা দিল্লির যন্তর মন্তরে জমায়েত করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে ও তার আশপাশের এলাকায় ১২ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে টেলিযোগাযোগ সংস্থাগুলোকে। মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে গত জুলাইয়ে ককরোচ জনতা পার্টির (সিজিপি) বিক্ষোভ চলাকালেও এভাবে দিল্লির যন্তর মন্তরে কয়েক দফায় ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। তিন মাসের ব্যবধানে ফের আন্দোলনের মুখে এমন সিদ্ধান্ত নিলো ভারত সরকার। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এয়ারটেল, রিল্যায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম পরিষেবা…

Read More

চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, অপরাধ দমনে বিএনপি সরকার প্রতিজ্ঞাবদ্ধ। আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ থেকে কিশোর গ্যাং নির্মূলে দৃষ্টান্ত তৈরি করা হবে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ডিবেট ফর ডেমোক্রেসির অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি আহমেদ মিষ্টির পদত্যাগের প্রসঙ্গ টেনে নূরুল ইসলাম মনি বলেন, ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে বিএনপি। সেই সাথে সন্ত্রাসী মানসিকতার ব্যক্তিদের চিহ্নিত করে বিএনপি থেকে ছেঁটে ফেলার কঠোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকার দলীয় এ চিফ হুইপ জানান, জুলাই আন্দোলনের পর অশ্লীল বাক্য ব্যবহারের চর্চা বেড়েছে। এ ধরনের কর্মকাণ্ডে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ…

Read More

মধ্যপ্রাচ্যে নতুন করে আরেকটি রণতরী ও প্রায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আগামী ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন হবে। এ নির্বাচনের পর ইরানে মার্কিনিরা নতুন করে হামলা চালাতে পারে এমন আশঙ্কার মধ্যেই মধ্যপ্রাচ্যে যাচ্ছে ইউএসএস থিওডর রুজভেল্ট নামে রণতরীটি। থিওডর রুজভেল্ট এবং এটির সঙ্গে থাকা অন্যান্য যুদ্ধাজাহাজ ও সেনারা নভেম্বরের শেষদিকে মধ্যপ্রাচ্যে গিয়ে পৌঁছাবে। বর্তমানে ওই অঞ্চলে মার্কিনিদের ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ এবং ইউএসএস জর্জ ওয়াশিংটন নামে দুটি রণতরী অবস্থান করছে। ইউএসএস জর্জ ওয়াশিংটন সাধারণত প্রশান্ত মহাসাগরে থাকে। কিন্তু ইউএসএস আব্রাহাম লিংকন নামে একটি রণতরীর সেনাদের অবকাশ দিতে জর্জ ওয়াশিংটন প্রশান্ত মহাসাগর থেকে মধ্যপ্রাচ্যে যায়। ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে আব্রাহাম…

Read More