Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 3 November 2026, 01:48: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » সিইসি জ্ঞানেশের পদত্যাগের দাবিতে ১ নভেম্বর সমাবেশের ডাক বিরোধী জোট ‘ইনডিয়া’র
    আন্তর্জাতিক

    সিইসি জ্ঞানেশের পদত্যাগের দাবিতে ১ নভেম্বর সমাবেশের ডাক বিরোধী জোট ‘ইনডিয়া’র

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 25, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সিইসি জ্ঞানেশের পদত্যাগের দাবিতে ১ নভেম্বর সমাবেশের ডাক বিরোধী জোট ‘ইনডিয়া’র

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১ নভেম্বর রাজধানী নয়াদিল্লির রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিজেপিবিরোধী ২৮টি ভারতীয় রাজনৈতিক দলের জোট ‘ইনডিয়া’। সেই কর্মসূচিতে কমপক্ষে ১০ লাখ মানুষ জমায়েতের লক্ষ্য নেওয়া হয়েছে।

    ইনডিয়া জোটের প্রধান শরিক কংগ্রেসের হরিয়ানা রাজ্য শাখার সভাপতি রাও নরেন্দ্র সিং এবং সাধারণ সম্পাদক সঞ্জয় দত্তের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।

    হরিয়ানা রাজ্য কংগ্রেসের দুই শীর্ষ নেতা পিটিআইকে বলেছেন, ভোটার তালিকার শুদ্ধতা, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং প্রতিটি যোগ্য নাগরিকের ভোটাধিকার রক্ষা করা দেশের গণতন্ত্রের জন্য অপরিহার্য। এ বিষয়ে কংগ্রেস কোনো আপস করবে না।

    তাদের দাবি, কংগ্রেস এবং বিরোধী জোট ইনডিয়ার দেশব্যাপী ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচি এখন দেশব্যাপী এক নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। হরিয়ানার প্রতিটি জেলা, ব্লক, গ্রাম এবং ভোটগ্রহণ কেন্দ্র পর্যন্ত এই কর্মসূচি পৌঁছে দেওয়ার জন্য সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।

    রাও নরেন্দ্র সিং এবং সঞ্জয় দত্ত পিটিআই-কে জানান, দলের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা ভোটার তালিকায় থাকা সম্ভাব্য গরমিলগুলো নথিবদ্ধ করেন, যোগ্য ভোটারদের অধিকার সম্পর্কে সচেতনতা ছড়ান এবং ১লা নভেম্বরের সমাবেশে হরিয়ানা থেকে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করেন।

    উল্লেখ্য, আগামী ১ নভেম্বর রামলীলা ময়দানে অনুষ্ঠিতব্য ‘ইনডিয়া’ জোটের এই সমাবেশকে ‘দিল্লি চলো’ অভিযানের চূড়ান্ত পর্যায় হিসেবে দেখা হচ্ছে। নির্বাচন কমিশনের কার্যপদ্ধতিতে অনিয়ম এবং ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়ার বিরুদ্ধে এই অভিযানের ডাক দেওয়া হয়েছে। কংগ্রেস জানিয়েছে, যেটিকে তারা ‘ভোট চুরি’ বলে অভিহিত করছে, তার প্রতিবাদে আয়োজিত এই সমাবেশ গণতন্ত্র ও সংবিধান রক্ষার ক্ষেত্রে ঐক্যের একটি শক্তিশালী বার্তা দেবে।

    প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সঞ্জয় দত্ত বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা নির্বাচন কমিশনের একটি সাংবিধানিক দায়িত্ব। তিনি আরও বলেন, যোগ্য নাগরিকদের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা এবং ভোটার তালিকা সংশোধনের সময় যেসব গরমিলের অভিযোগ সামনে এসেছে, সেসব খুব গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা প্রয়োজন।

    সঞ্জয় দত্ত ও রাও নরেন্দ্র সিং বলেন, কংগ্রেস মনে করে, জ্ঞানেশ কুমার পদে বহাল থাকা অবস্থায় নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে ওঠা প্রশ্নগুলোর যথাযথ সমাধান সম্ভব নয়। তাই তাকে অপসারণ করা জরুরি। তারা আরও বলেন, তদন্তে যদি তিনি গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করার জন্য বা আইন লঙ্ঘনের জন্য দায়ী সাব্যস্ত হন, তবে তাকে গ্রেপ্তারসহ যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া উচিত। পিটিআইকে সঞ্জয় বলেন, “ভোটাধিকার হলো গণতন্ত্রের ভিত্তি। প্রতিটি নাগরিকের ভোট রক্ষা করা মানেই হলো সংবিধান ও জনগণের রায়কে রক্ষা করা।”

    “আমাদের এই লড়াই কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের জন্য নয়, বরং প্রতিটি নাগরিকের সেই সাংবিধানিক অধিকার রক্ষার জন্য—যার মাধ্যমে তাঁরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নিজেদের সরকার বেছে নিতে পারেন।”

    সিইসি জ্ঞানেশের পদত্যাগের দাবিতে ১ নভেম্বর সমাবেশের ডাক বিরোধী জোট ‘ইনডিয়া’র
    পূর্ববর্তী খবরশুভ প্রবারণা পূর্ণিমা আজ
    পরবর্তী খবর একনেকের বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

    আরো সংবাদ পড়ুন

    হরমুজ প্রণালিতে দুটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

    ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

    মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা

    দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা, সৌদিতে সতর্কতা জারি

    কূটনীতির দরজা খোলা, তবে যুদ্ধের জন্যও প্রস্তুত ইরান: আরাঘচি

    ইরানি নেতাদের হত্যার ক্ষেত্রে হয়তো আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

    November 3, 2026

    মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

    November 3, 2026

    হরমুজ প্রণালিতে দুটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

    November 3, 2026

    ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

    November 3, 2026

    আশুলিয়ায় সকাল থেকেই শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া

    November 3, 2026

    মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা

    November 3, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.