Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 14 October 2026, 08:10: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » শ্রীলঙ্কান সেই যুবকের মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব
    আন্তর্জাতিক

    শ্রীলঙ্কান সেই যুবকের মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 14, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    শ্রীলঙ্কান সেই যুবকের মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

    সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে মন্তব্যের অভিযোগে এক শ্রীলঙ্কান অভিবাসী শ্রমিককে দেয়া মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। দেশটির শীর্ষ আদালতের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমাচন্দ্র। খবর বিবিসির।

    অভিযুক্ত অনোজন শিবারাসাকে গত সেপ্টেম্বরে একটি সৌদি আপিল আদালত এই মৃত্যুদণ্ড প্রদান করে। এই রায়ের পর শ্রীলঙ্কায় চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। এর জেরে দেশটির সরকারের পক্ষ থেকে কূটনৈতিক ক্ষমা প্রার্থনার জোর প্রচেষ্টা শুরু হয়।

    শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমাচন্দ্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জানান, বুধবার শিবারাসার মৃত্যুদণ্ড বাতিল করেছে সৌদি আরবের একটি শীর্ষ আদালত। একই সঙ্গে দুই দেশের কর্মকর্তা এবং আইনজীবীদের এই কূটনৈতিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান তিনি।

    ঘটনার সূত্রপাত ঘটে গত জুন মাসের শেষ দিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে এক মুসলিম তরুণকে হিন্দু পুণ্যার্থীদের অনুসরণ করা একটি কুকুরকে লাথি মারতে দেখা যায়। ওই ঘটনাকে কেন্দ্র করে ইন্টারনেটে ধর্মীয় বিতর্ক শুরু হয়।

    অনলাইন বিতর্কের এক পর্যায়ে এক ব্যবহারকারী হিন্দু দেবী সম্পর্কে অপমানজনক মন্তব্য করেন। এর জবাবে শিবারাসাও তামিল ভাষায় মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বসেন।

    পরে শিবারাসা দ্রুত সেই মন্তব্য মুছে একটি ক্ষমাপ্রার্থনার ভিডিও পোস্ট করেন। তবে মন্তব্যটির স্ক্রিনশট তার নিয়োগকর্তা এবং সৌদি কর্মকর্তাদের নজর এড়ায়নি। এর জের ধরে গত জুলাইয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    শিবারাসাকে আর কোনও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে কি না কিংবা তাকে কতদিন কারাগারে থাকতে হবে, সে বিষয়ে এখনও সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এর আগে আল-আহসা ফৌজদারি আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ৩০ লাখ সৌদি রিয়াল (প্রায় ৯ কোটি ৮৭ লাখ টাকা) জরিমানা করেছিল।

    শ্রীলঙ্কান সেই যুবকের মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব
    পূর্ববর্তী খবরদক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের

    আরো সংবাদ পড়ুন

    দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের

    ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ, সফল অস্ত্রোপচার

    আন্দোলনে নজিরবিহীন দমন-পীড়নের পর মোদির দাবি, ভারত ‘গণতন্ত্রের জননী’

    সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা: পাকিস্তানের ধর্মমন্ত্রী

    বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ইউএনডিপি

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আরামকোর ভবনে আগুন

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    শ্রীলঙ্কান সেই যুবকের মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

    October 14, 2026

    দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের

    October 14, 2026

    ২৪ ঘণ্টায় ডেঙ্গু কাড়লো ৫ প্রাণ, হাসপাতালে ১৯২০ জন

    October 14, 2026

    এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প্রত্যাহার

    October 14, 2026

    ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ, সফল অস্ত্রোপচার

    October 14, 2026

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: ইসি

    October 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.