Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 10 July 2026, 08:54: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইরান-যুক্তরাষ্ট্রের অস্থায়ী চুক্তি: ফাঁস করল ইসরায়েলি গণমাধ্যম
    আন্তর্জাতিক

    ইরান-যুক্তরাষ্ট্রের অস্থায়ী চুক্তি: ফাঁস করল ইসরায়েলি গণমাধ্যম

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 17, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরান-যুক্তরাষ্ট্রের অস্থায়ী চুক্তি: ফাঁস করল ইসরায়েলি গণমাধ্যম

    যুক্তরাষ্ট্র ও ইরান ৬০ দিনের একটি সমঝোতা স্মারক সই করেছে। এ চুক্তির মাধ্যমে দেশ দুটি স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে। চুক্তির পর ইরান হরমুজ প্রণালি খুলে দিয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্র তুলে নিয়েছে নৌ-অবরোধ।

    তবে এই চুক্তিতে কি কি শর্ত ও ধারা আছে সেটি দেশ দুটি প্রকাশ করেনি। কিন্তু ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এটি ফাঁস করে দিয়েছে। তারা ১২টি শর্তের সবগুলো প্রকাশ করেছে। শর্তগুলো হলো—

    ১. ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা লেবাননসহ সব জায়গায় সব ধরনের বৈরী বা শত্রুতামূলক আচরণ বন্ধ করবে।

    ২. ইরান পরমাণু অস্ত্র তৈরি বা তা সংগ্রহ না করার ব্যাপারে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

    ৩. ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত সরিয়ে ফেলার বিষয়টি সমাধান করতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান একমত হয়েছে।

    ৪. মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ইরানের পারমাণবিক চাহিদার বিষয়ে আলোচনা করবে।

    ৫. যতদিন আলোচনা চলবে, ততদিন ইরান তার পারমাণবিক কর্মসূচিতে বর্তমান পরিস্থিতি (স্ট্যাটাস কু) বজায় রাখবে।

    ৬. চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ তুলে নেবে, নতুন কোনো নিষেধাজ্ঞা দেবে না এবং এই অঞ্চলে তাদের সামরিক শক্তি আর বাড়াবে না।

    ৭. ইরান আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর বিনামূল্যে ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

    ৮. এই সমঝোতা স্মারকটি বাস্তবায়িত হওয়া মাত্রই মার্কিন যুক্তরাষ্ট্র আটকে রাখা ইরানি অর্থ বা সম্পদ ব্যবহারের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

    ৯. যদি একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ৩০ দিনের মধ্যে তাদের সৈন্য প্রত্যাহার করে নেবে এবং ইরানের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা বাতিল করবে।

    ১০. যেকোনো চূড়ান্ত চুক্তির মধ্যে ইরানের পুনর্গঠনের জন্য ৩০০ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে।

    ১১. আলোচনা চলাকালীন ইরান যাতে তেল বিক্রি করতে পারে, সেজন্য ওয়াশিংটন সাময়িকভাবে তেহরানকে নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখবে (বা পাসের ব্যবস্থা করবে)।

    ১২. নৌ-চলাচল এবং সামুদ্রিক সেবার নিয়মকানুন ঠিক করতে পারস্য উপসাগরীয় দেশগুলোর উপস্থিতিতে ইরান ও ওমানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে।

    ইরান-যুক্তরাষ্ট্রের অস্থায়ী চুক্তি: ফাঁস করল ইসরায়েলি গণমাধ্যম
    পূর্ববর্তী খবরশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড
    পরবর্তী খবর লেবাননে নতুন হামলা, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইরানের

    আরো সংবাদ পড়ুন

    পবিত্র নগরীতে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলি খামেনি

    সমতায় থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু মরক্কো- ফ্রান্সের

    গোলশূন্য সমতায় থেকে বিরতিতে মরক্কো-ফ্রান্স

    সেমিফাইনালে যাবে কোন চার দল, জানাল সুপার কম্পিউটার

    কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার ইরানের

    আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ আলি খামেনি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    পবিত্র নগরীতে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলি খামেনি

    July 10, 2026

    মরক্কোকে হারিয়ে সেমি ফাইনালে ফ্রান্স

    July 10, 2026

    মরক্কোর বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গেল ফ্রান্স

    July 10, 2026

    মরক্কোর বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেল ফ্রান্স

    July 10, 2026

    সমতায় থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু মরক্কো- ফ্রান্সের

    July 10, 2026

    গোলশূন্য সমতায় থেকে বিরতিতে মরক্কো-ফ্রান্স

    July 10, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.