Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 12 September 2026, 08:24: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » গ্রামের কেউ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা রহমান
    শীর্ষ সংবাদ ১

    গ্রামের কেউ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা রহমান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 23, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    গ্রামের কেউ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা রহমান

    দেশের কোনো গ্রামের বাসিন্দা যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায় এবং কোনো অন্তঃসত্ত্বা মা বা নবজাতক যেন প্রয়োজনীয় চিকিৎসার অভাবে জীবন না হারায়, এমন মানবিক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, আগামীর বাংলাদেশে কোনো রোগাক্রান্ত গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায়।

    কোনো অন্তঃসত্ত্বা মা যেন প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে মারা না যান। কোনো নবজাতক যেন তার মায়ের কোল খালি করে না চলে যায়। আমরা এমন একটি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যা বিশ্বের বুকে দৃষ্টান্ত স্থাপন করবে। কারণ, সবার স্বাস্থ্যই গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ অডিটোরিয়াম আয়োজিত শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান এসব কথা বলেন।

    তিনি বলেন, চিকিৎসক হওয়ার অর্থ শুধু একটি পেশায় যুক্ত হওয়া নয়, বরং মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করা। একজন চিকিৎসকের সবচেয়ে বড় শক্তি তার মানবিকতা। অসুস্থ মানুষের সেবা এবং তাদের সুস্থ করে তোলার মধ্যেই একজন চিকিৎসকের জীবনের প্রকৃত সার্থকতা নিহিত। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশের অন্যতম মেধাবী শিক্ষার্থী হিসেবে তারা চিকিৎসাবিদ্যায় অধ্যয়নের সুযোগ পেয়েছেন। এই মেধা ও অর্জিত জ্ঞান দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

    অনেকেই উচ্চশিক্ষা ও বিশেষায়িত প্রশিক্ষণের জন্য বিদেশে যাবেন উল্লেখ করে সেই অভিজ্ঞতা নিয়ে দেশের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
    বাংলাদেশের স্বাস্থ্যখাতের বাস্তব চিত্র তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, দেশে প্রতি হাজার মানুষের বিপরীতে চিকিৎসকের সংখ্যা এখনও আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় কম। অধিকাংশ চিকিৎসক শহরাঞ্চলে কর্মরত থাকলেও বিপুল জনগোষ্ঠী গ্রামে বসবাস করে। ফলে গ্রামাঞ্চলের মানুষ সময়মতো চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন।

    তিনি মনে করেন, শিক্ষা জীবন থেকেই দেশসেবার আদর্শে নিজেদের গড়ে তুলতে পারলে ভবিষ্যতে এই বৈষম্য দূর করা সম্ভব। নতুন প্রজন্মের চিকিৎসকদের হাত ধরেই দেশের স্বাস্থ্যব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    বক্তব্যের শুরুতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সংস্কৃতিচর্চা একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে এবং মানবসভ্যতার ভিত্তি হচ্ছে সংস্কৃতি। অনুষ্ঠানের শেষে রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান ডা. জুবাইদা রহমান।

    অনুষ্ঠানে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কে এম মজিবুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, বাংলাদেশ বাংলাদেশি রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালামসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

    গ্রামের কেউ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা রহমান
    পূর্ববর্তী খবরবিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
    পরবর্তী খবর ৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী

    হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

    টানা তৃতীয় দফায় কমলো স্বর্ণের দাম

    রাজধানীতে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

    সংবাদ মাধ্যম আছে বলেই আমরা এখানে আছি: তথ্যমন্ত্রী

    রোহিঙ্গা সংকট এমন কো‌নো সংকট নয়, যা বাংলাদেশ একাই সমাধান করবে: হুমায়ুন ক‌বির

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী

    September 11, 2026

    স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ, থাকছে না দলীয় প্রতীক: প্রতিমন্ত্রী

    September 11, 2026

    হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট ১০১২

    September 11, 2026

    হাটহাজারীতে দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

    September 11, 2026

    কেন পূর্ণমাত্রায় হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র জানালেন ট্রাম্প

    September 11, 2026

    ৯/১১-এর ২৫ বছর আজ

    September 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.