Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 13 September 2026, 09:56: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » চুক্তি ও বকেয়া গ্যাস বিলের জটিলতায় অচল ভোলার ৩৪.৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র
    দেশজুড়ে

    চুক্তি ও বকেয়া গ্যাস বিলের জটিলতায় অচল ভোলার ৩৪.৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 6, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    চুক্তি ও বকেয়া গ্যাস বিলের জটিলতায় অচল ভোলার ৩৪.৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র

    চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়া, যান্ত্রিক ত্রুটি এবং প্রায় ২০ কোটি টাকার বকেয়া গ্যাস বিলের জটিলতায় বন্ধ হয়ে গেছে ভোলার খেয়াঘাট এলাকায় অবস্থিত ৩৪ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি। এর প্রত্যক্ষ প্রভাবে জেলায় বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে। ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিদ্যুৎকেন্দ্রটি ২০০৯ সালের জুলাই মাসে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। শুরুতে এর উৎপাদন ক্ষমতা ছিল ৩৪ দশমিক ৫ মেগাওয়াট, যা পরবর্তীতে ৪০ মেগাওয়াটে উন্নীত করা হয়। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে কেন্দ্রটি ভোলা জেলার বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল।

    তবে ২০২৪ সালে কেন্দ্রটির প্রধান গ্যাস টারবাইন বিকল হয়ে পড়ে। এরপর ব্যাকআপ ইউনিটের মাধ্যমে সীমিত আকারে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকলেও চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তা-ও বন্ধ হয়ে যায়। একই সঙ্গে বকেয়া গ্যাস বিলের কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিলে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।

    স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হওয়ার পর বোরহানউদ্দিন এলাকা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ভোলা শহরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। ঝড়-বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে। এ ছাড়া একটি সাব-স্টেশন অচল থাকায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

    ৩৪ দশমিক ৫ মেগাওয়াট ভোলা পাওয়ার প্লান্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হাফিজুর রহমান জানান, বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, প্রয়োজনীয় প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হলে এবং গ্যাস সংযোগ পুনর্বহাল করা হলে কেন্দ্রটি আবার চালু করা সম্ভব হবে।

    ভোলা বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ জানান, কেন্দ্রটি বন্ধ থাকায় বিকল্প উৎস থেকে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা হচ্ছে। তবে দূরবর্তী এলাকা থেকে বিদ্যুৎ আনতে হওয়ায় সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য চাপ তৈরি হচ্ছে বলে তিনি স্বীকার করেন।

    এদিকে বিদ্যুৎকেন্দ্রটি অচল থাকায় সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরাও গভীর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। তাঁদের আশঙ্কা, উৎপাদন দীর্ঘদিন বন্ধ থাকলে দক্ষ জনবল হারানোর পাশাপাশি কেন্দ্রের মূল্যবান যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

    স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্যাসে সমৃদ্ধ একটি জেলা হওয়া সত্ত্বেও ভোলার মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। তাঁরা অবিলম্বে বকেয়া বিল পরিশোধ, গ্যাস সংযোগ পুনর্বহাল এবং প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রটি চালুর জোর দাবি জানিয়েছেন। তাঁদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভোলার বিদ্যুৎ সংকট আরও প্রকট হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ আরও বৃদ্ধি পাবে।

    চুক্তি ও বকেয়া গ্যাস বিলের জটিলতায় অচল ভোলার ৩৪.৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র
    পূর্ববর্তী খবরঢাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬
    পরবর্তী খবর দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

    আরো সংবাদ পড়ুন

    স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ, থাকছে না দলীয় প্রতীক: প্রতিমন্ত্রী

    ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ

    রাজধানীতে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

    মহাখালী ও ধানমন্ডিতে ভবনের আগুন নিয়ন্ত্রণে

    বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন

    ঢাকা-চট্টগ্রামে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ, অর্থায়ন পেলে কাজ শুরু

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ব্রিকসের ‘নয়াদিল্লি ঘোষণা’: মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ১১ দেশ

    September 12, 2026

    মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

    September 12, 2026

    হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

    September 12, 2026

    ব্রিকস সম্মেলন: ভারতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট

    September 12, 2026

    দেশে সারের সংকট নেই, মজুতের চেষ্টা করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

    September 12, 2026

    কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    September 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.