Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 11 November 2026, 02:52: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » তরুণদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে স্বনির্ভর হতে হবে: বিদ্যুৎমন্ত্রী
    শীর্ষ সংবাদ ১

    তরুণদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে স্বনির্ভর হতে হবে: বিদ্যুৎমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 11, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বিদ্যুৎমন্ত্রী

    বাংলাদেশের তরুণ প্রজন্মের মেধা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত সক্ষমতাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, দেশের বিভিন্ন প্রান্তে অনেক মেধাবী তরুণ রয়েছেন। তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগাতে পারলে নিজেদের উদ্ভাবনের মাধ্যমেই স্বনির্ভর হওয়া সম্ভব।

    মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মাঠে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ -এর রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ইকবাল হাসান মাহমুদ বলেন, এআইয়ের যেমন সুবিধা রয়েছে, তেমনি কিছু ঝুঁকিও আছে। বিশেষ করে বাংলাদেশের মতো জনবহুল ও উন্নয়নশীল দেশে এআইয়ের কারণে অনেক মানুষের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে উৎপাদনশীলতা বাড়ানো, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং উৎপাদনপ্রক্রিয়া উন্নত করতে এআই ব্যবহার করা যেতে পারে। এর মাধ্যমে দেশে ভেজালসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায়ও সহায়তা পাওয়া সম্ভব।

    গবেষণা ও উন্নয়নে বাজেট বরাদ্দের ঘাটতির কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের সরকার, বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয়গুলোতে গবেষণা ও উন্নয়নের জন্য পর্যাপ্ত বাজেট থাকে না। ফলে গতানুগতিক উন্নয়নকাজ চললেও নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং দেশীয় ধারণা কাজে লাগানোর সুযোগ কম থাকে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে কাজের অভিজ্ঞতার কথা জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি মন্ত্রণালয়ের কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এমনকি রাত ২টার সময়ও মন্ত্রীদের ফোন করে কাজের অগ্রগতি ও বিভিন্ন বিষয়ে খোঁজ নেন। আমরা যারা মন্ত্রী আছি, সব সময় সতর্ক থাকি। কারণ, তিনি আমাদের প্রত্যেকের কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, প্রতিনিয়ত কোনো না কোনো বিষয়ে নির্দেশনা পাঠান।

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে ইকবাল হাসান মাহমুদ বলেন, তিনি দেশীয় উৎপাদন ও কৃষির ওপর গুরুত্ব দিয়েছিলেন। তার বিশ্বাস ছিল, দেশের মানুষের তৈরি পণ্যই সবচেয়ে ভালো। কৃষিকে অগ্রাধিকার দিয়ে তিনি বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছিলেন। একপর্যায়ে দেশ থেকে চাল বিদেশেও রপ্তানি হয়েছিল।

    জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘সোলার পাওয়ার ওয়াটার মাল্টি মনিটরিং সিস্টেম’ প্রকল্প উপস্থাপন করেন। সৌরবিদ্যুৎচালিত এ ব্যবস্থায় মাছ চাষের পুকুরের পানির গুণগত মান পর্যবেক্ষণ ও সমস্যা শনাক্ত করা যাবে। প্রকল্পটি তৈরি করেছেন সাহাবুদ্দিন সামস ও সাঈদী ইসলাম রিয়াদ।

    এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীরা ‘এম টু এম এগ্রোনা’ প্রকল্প প্রদর্শন করেন। এর মাধ্যমে ঘরে বসেই দূর থেকে জমিতে সেচ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। প্রকল্পটি তৈরি করেছেন সানজিদা পারভীন, তাইজুল ইসলাম ও শাহ নিয়ামত উল্লাহ।

    রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা ‘অ্যারোস্ট্রাইকার’ নামে একটি ড্রোন প্রকল্প উপস্থাপন করেন। তাদের দাবি, ড্রোনটি নজরদারি ও সম্ভাব্য আক্রমণের আগাম সংকেত দিতে সক্ষম। প্রকল্পটি তৈরি করেছেন রাফিউদ্দিন সোহাগ ও নাইমুর আলম আশিক।

    এ ছাড়া খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেব সারথী তীর্থ একটি ক্ষেপণাস্ত্রভিত্তিক প্রকল্প প্রদর্শন করেন। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার প্রমুখ উপস্থিত ছিলেন।

    তরুণদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে স্বনির্ভর হতে হবে: বিদ্যুৎমন্ত্রী
    পূর্ববর্তী খবরউচ্চশিক্ষার মানোন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী
    পরবর্তী খবর ইরানের প্রাণনাশের হুমকি, সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    উচ্চশিক্ষার মানোন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

    দ্বিতীয় দফায় ৫৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম

    প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক

    শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

    প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকা দিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা

    শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন যাচাই করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ইরানের প্রাণনাশের হুমকি, সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

    November 11, 2026

    তরুণদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে স্বনির্ভর হতে হবে: বিদ্যুৎমন্ত্রী

    November 11, 2026

    উচ্চশিক্ষার মানোন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

    November 11, 2026

    বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ডাচেস অব এডিনবার্গের বৈঠক

    November 11, 2026

    নেত্রকোণার সেই মাদরাসা ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

    November 11, 2026

    গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

    November 11, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.