Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 30 July 2026, 08:00: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » সার্ক সক্রিয় করতে বাংলাদেশ-নেপাল একমত, জোরদার হচ্ছে সংসদীয় কূটনীতি
    শীর্ষ সংবাদ ১

    সার্ক সক্রিয় করতে বাংলাদেশ-নেপাল একমত, জোরদার হচ্ছে সংসদীয় কূটনীতি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 29, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সার্ক সক্রিয় করতে বাংলাদেশ-নেপাল একমত, জোরদার হচ্ছে সংসদীয় কূটনীতি

    দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরায় কার্যকর করে অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে একমত হয়েছে বাংলাদেশ ও নেপাল। বুধবার (২৯ জুলাই) জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি সৌজন্য সাক্ষাৎ করতে এলে তারা এই আশাবাদ ব্যক্ত করেন।

    ভারপ্রাপ্ত স্পিকার বলেন, পারস্পরিক সহযোগিতা প্রসারিত করে দক্ষিণ এশীয় দেশগুলোর সার্বিক উন্নয়নের লক্ষ্যে সার্কের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। সার্ককে পুনরায় সক্রিয় করে সেই লক্ষ্য অর্জনের সুযোগ এখনও রয়েছে। এ সময় তিনি সার্ককে গতিশীল করতে নেপালকে এগিয়ে আসার আহ্বান জানালে নেপালের রাষ্ট্রদূত তাতে পূর্ণ সম্মতি প্রকাশ করেন।

    বৈঠকে দ্বিপাক্ষিক সংসদীয় সম্পর্ক উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। নেপালের আইনসভা ‘ফেডারেল পার্লামেন্ট অব নেপাল’ এ বাংলাদেশ-নেপাল পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠিত হওয়ায় নেপাল সংসদের স্পিকার দোল প্রসাদ আর্যালকে ধন্যবাদ জানান ভারপ্রাপ্ত স্পিকার। একই সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদেও দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ-নেপাল পার্লামেন্টারি মৈত্রী গ্রুপ গঠন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    ভারপ্রাপ্ত স্পিকার উল্লেখ করেন যে, উভয় দেশের সংসদীয় মৈত্রী গ্রুপগুলো সক্রিয় হলে দুই দেশের জনগণের সম্পর্কের গভীরতা বাড়বে। এর মাধ্যমে সংসদীয় কূটনীতি জোরদার, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক সংসদীয় সফর আয়োজন, আইন প্রণয়ন ও সুশাসনের অভিজ্ঞতা বিনিময়, আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা এবং উভয় দেশের সমস্যা ও সম্ভাবনা নিয়ে যৌথভাবে কাজ করার বড় সুযোগ সৃষ্টি হবে।

    নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, শিক্ষা, সংস্কৃতি, যুব ও সাধারণ মানুষের যোগাযোগ বৃদ্ধি, পানি, জ্বালানি, আঞ্চলিক কানেক্টিভিটি, বাণিজ্য এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার ক্ষেত্র প্রসারিত করার সুযোগ রয়েছে, যা উভয় দেশের কাজে লাগানো উচিত।

    সাক্ষাৎকালে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক অভিযাত্রার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বর্তমান গণতান্ত্রিক সরকারের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

    স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে বাংলাদেশ যেভাবে অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে, তার প্রশংসা করে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, নির্ধারিত সময়সীমার মধ্যেই বাংলাদেশ সফলভাবে জাতিসংঘের এলডিসি গ্র্যাজুয়েশন অর্জন করতে সক্ষম হবে।

    দ্বিপাক্ষিক এই সৌজন্য সাক্ষাতের মধ্যে উপস্থিত ছিলেন নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব দ্য মিশন প্রতীক কার্কি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।

    সার্ক সক্রিয় করতে বাংলাদেশ-নেপাল একমত জোরদার হচ্ছে সংসদীয় কূটনীতি
    পূর্ববর্তী খবরশিল্পখাতে গ্যাস সংকট কাটাতে সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
    পরবর্তী খবর প্রাইভেট ক্লিনিকে রোগী নেওয়ার দালাল চক্রের তৎপরতা বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    অন্তঃসত্ত্বা মায়েদের সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    পরিবর্তনের কথা বললেই এদেশে প্রাণ দিতে হয়েছে: মির্জা ফখরুল

    বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

    আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

    লেক পুনরুদ্ধার ও সৌন্দর্য ফিরিয়ে আনায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: গৃহায়ন প্রতিমন্ত্রী

    নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন

    July 30, 2026

    হজের বিমান টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী

    July 30, 2026

    পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    July 30, 2026

    ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু

    July 30, 2026

    জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ের ভোট আজ

    July 30, 2026

    গাজায় গণহত্যা: ভারত থেকে ইসরায়েলে গেছে কয়েক লাখ অস্ত্র-গোলাবারুদ

    July 30, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.