আলজেরিয়ার বিপক্ষে প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা।
খেলার মাত্র পাঁচ মিনিটেই বল জালে পাঠান মেসি। গ্যালারিতে শুরু হয় উল্লাস, কিন্তু মুহূর্তের মধ্যেই সহকারী রেফারির পতাকা উঠলে সেই উদ্যাপন থেমে যায়। এরপর বাতিল হয় আলজেরিয়ার একটি গোলও।
তবে ১৭ মিনিটে আবারও দৃশ্যপটে মেসি। দি পলের কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে করলেন অসাধারণ এক গোল। বিশ্বকাপে মেসির করা ১৪তম গোলটি নিয়েই বিরতিতে গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

