মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২০২৬ সালের আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের এহতিশামুল হক হিরা। ঢাকার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী প্রতিষ্ঠানের এই প্রতিযোগী ৯৭ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সিরিয়ার আবদুল রহমান জামাল ইব্রাহিম। এ বিভাগে মালয়েশিয়ার মুহাম্মদ ইজ্জুল আফনান সাজালি ৯৬.৩৩ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন। পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত ও হিফজ প্রতিযোগিতা। মঙ্গলবার (৬ অক্টোবর) শুরু হওয়া এ আয়োজন চলে শুক্রবার পর্যন্ত। কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (ডব্লিউটিসি) ৬৬তম আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত ও হিফজ প্রতিযোগিতার উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।…
Author: বিজয় নিউজ ডেস্ক
ছুটির দিনে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শুক্রবার (৯ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩১ হাজার ২৭৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৭১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১…
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৫২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার ১৮ টি থানায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, জেলা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। মহানগরীসহ যেসকল স্থানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে সেসব স্থানে এই অভিযান চালানো হয়। কিশোর গ্যাং দমনে এই অভিযান অব্যাহত থকবে। গত মাসে কুমিল্লায় ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের হত্যাকাণ্ডের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসে। এরপর নড়ে বসে প্রশাসন। ইতোমধ্যে জেলায় কয়েক দফায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালানো হয়েছে।
ঢাকা ও আশপাশের এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে বলা হয়– রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার (কি. মি.) বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, আকাশ মেঘলা অথবা অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিকে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময়…
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৩ টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৬৭ জন, ওয়ারী বিভাগ ৭৫ জন, মতিঝিল বিভাগ ৫৩ জন, তেজগাঁও বিভাগ ৭৩ জন, মিরপুর বিভাগ ১০২ জন, গুলশান বিভাগ ৫২ জন, উত্তরা বিভাগ ৬৩ জন, গোয়েন্দা বিভাগ ৯ জন ও সিটিটিসি ১ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে গাঁজা, ইয়াবা মাদকসহ ১টি বাস, ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।…
মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে শুরু হয়েছে ২২ দিনের নিষেধাজ্ঞা। ফলে আজ থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত সাগর ও সুন্দরবনের নদ-নদীতে ইলিশ আহরণ করতে পারবে না জেলেরা। মূলত ডিমওয়ালা মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতেই এই নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য অধিদফতর। আর নিষেধাজ্ঞা চলাকালে যাতে কেউ সাগর-নদীতে নামতে না পারে সেজন্য থাকবে মৎস্য বিভাগ, বনবিভাগ, কোস্ট গার্ড, নৌবাহিনী ও নৌপুলিশের বিশেষ নিরাপত্তা টহল। সেই সাথে চালানো হবে অভিযান, প্রচার-প্রচারণা ও মোবাইল কোর্ট। এই সময়ের মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে কেউ এই সময়ে মাছ শিকার, পরিবহণ, মজুদ ও বাজারজাতকরণ করলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠিন ব্যবস্থা নিষেধাজ্ঞাকে ঘিরে সাগর-নদীতে থাকা…
মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়লেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় এ তথ্য। এতে বলা হয়— মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্যান্য অঞ্চল থেকেও এটি বিদায় নিতে পারে। পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা…
বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে দ্য ইকোনমিক টাইমস, নবভারত টাইমস ও লাইভমিন্ট এ খবর প্রকাশ করে। এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়াতেও এ খবর এসেছে। দ্য ইকোনমিক টাইমস এএনআইয়ের বরাতে মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালকারের বক্তব্য প্রকাশ করেছে। ওই চিকিৎসক বলেন, হাসপাতালে নেওয়ার পর প্রায় ৪৫ মিনিট নানা পাটেকরকে বাঁচানোর চেষ্টা করা হয়। তাঁকে ক্রমাগত সিপিআর দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ ঘটনায় একটি মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) নথিভুক্ত করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এনডিটিভির খবর বলছে, গোয়ায়…
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। দুটি বিমানবন্দরে চালানো পৃথক এই হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। নিহত ৩ জনই বিদেশি নাগরিক এবং তাদের মধ্যে দুজন নারী। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গত মঙ্গলবার (৬ অক্টোবর) ও বুধবার (৭ অক্টোবর) আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এর মধ্যে আবহা বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী নিহত হন। আর রিয়াদের বিমানবন্দরে হামলায় নিহত হন সুদানের এক নাগরিক। সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। জিএসিএ জানিয়েছে, আবহা আন্তর্জাতিক…
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) রাতে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তাকে পঞ্চগড়ের, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড়ে গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার পর রিকশাচালক আল আমিন নিখোঁজ হন। পরে, একই বছরের ১০ সেপ্টেম্বর আল আমিনের বাবা মনু মিয়া পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে মামলা করেন। মামলায় নাঈমুজ্জামান ভূঁইয়াসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা…
