Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 3 July 2026, 08:21: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » খেলাধুলা » ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
    খেলাধুলা

    ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 3, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

    ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে গোটা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশও। ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে এ দেশের সমর্থকদের আবেগ-উচ্ছ্বাস আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নিয়েছে। এমন বাস্তবতায় ঢাকার মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা জাতীয় দলের বর্তমান ফুটবলারদের নিয়ে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম।

    তিনি বলেন, শুধু আন্তর্জাতিক ম্যাচ আয়োজনই নয়, দীর্ঘমেয়াদে ব্রাজিল ও আর্জেন্টিনার আদলে একটি শক্তিশালী ফুটবল কাঠামো গড়ে তুলে বাংলাদেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিতে চায় সরকার। শুক্রবার (৩ জুলাই) এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

    আমিনুল ইসলাম বলেন, ‘ব্রাজিল এবং আর্জেন্টিনার বর্তমান ফুটবলারদের দেশে এনে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা যায় কি না, এমন একটি পরিকল্পনা আমারও রয়েছে এবং সরকারেরও রয়েছে।’

    তিনি জানান, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। দেশের ফুটবলপ্রেমীদের আন্তর্জাতিক মানের ম্যাচ উপহার দেয়ার পাশাপাশি বাংলাদেশের ফুটবলের প্রতি নতুন করে আগ্রহ তৈরি করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

    প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের ফুটবলকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে প্রয়োজন শক্তিশালী অবকাঠামো, কার্যকর তৃণমূল কার্যক্রম এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

    এ প্রসঙ্গে তিনি জানান, আমরা চাই আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো একটি ফুটবল কাঠামো গড়ে তুলতে। বাংলাদেশের ফুটবলের পরিবর্তন শুরু করতে হবে অবকাঠামো থেকেই।

    প্রতিমন্ত্রীর এই বক্তব্য দেশের ফুটবলাঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে। তবে ব্রাজিল ও আর্জেন্টিনার বর্তমান তারকাদের নিয়ে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে সংশ্লিষ্ট দুই দেশের ফুটবল কর্তৃপক্ষ, বাণিজ্যিক অংশীদার এবং আয়োজকদের সঙ্গে সমন্বয় করে বড় পরিসরের প্রস্তুতি নিতে হবে।

    ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
    পূর্ববর্তী খবরভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
    পরবর্তী খবর মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

    আরো সংবাদ পড়ুন

    ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিলো ভারতীয় হাইকমিশন

    আইসিডিডিআরবির ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

    বিরতির পর ৪৬ মিনিটে আবারও সুইজারল্যান্ডের গোল

    দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টি আভাস

    আলজেরিয়ার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেল সুইজারল্যান্ড

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

    July 3, 2026

    ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

    July 3, 2026

    ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিলো ভারতীয় হাইকমিশন

    July 3, 2026

    চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    July 3, 2026

    মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পানিসম্পদমন্ত্রীর

    July 3, 2026

    আইসিডিডিআরবির ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    July 3, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.