Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 9 November 2026, 03:23: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি: বাণিজ্যমন্ত্রী
    শীর্ষ সংবাদ ১

    জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি: বাণিজ্যমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 12, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

    বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন আরো তিন বছর বৃদ্ধির আবেদন জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে চূড়ান্তভাবে অনুমোদিত হবে। বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-বিস মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এতথ্য জানান। “আসিয়ানে হালাল পণ্যের বাজার: বাংলাদেশের জন্য সুযোগ’ বিষয়ক এই সেমিনারের আয়োজন করে বিস। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনটা তিন বছর বৃদ্ধি করার জন্য জাতিসংঘে আবেদন করা হয়েছে এবং সেটা ইতোমধ্যে এর দুই ধাপ শেষ হয়েছে।

    আশা করা হচ্ছে ইউএনজিএ-র ৮১ ফার্স্ট সেশনে সেটা চূড়ান্তভাবে অনুমোদিত হবে। তিন বছর পরে গ্র্যাজুয়েশনের ফলে বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রিতে পৌঁছে যাবে, সেই গ্র্যাজুয়েশনটা যেন স্মুথ হয়, সেই জন্য বৈশ্বিক বাজারটার কাছে আমাদের এক্সেস বা প্রবেশাধিকার দরকার। সেই প্রবেশাধিকারটা নিশ্চিত করার জন্য ইতোমধ্যে আমরা জাপানের সাথে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট শুরু করেছি। এই সরকার আসার পরে সাউথ কোরিয়ার সাথে গত কয়েকদিন আগে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে।

    ইন্দোনেশিয়াও আমাদের সাথে এফটিএ করার জন্য আগ্রহ দেখিয়েছে। আমরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার সাথেও আগামী দিনে এফটিএ-তে যাবো। এ ছাড়াও আরো ১০-১২টা দেশের সাথে আমাদের এফটিএ আলোচনা চলমান।
    ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও হয়তো মাসখানিক পরে আমাদের আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য। উদ্দেশ্য একটাই, আমরা বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করবো। কিন্তু বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরির একটা অন্যতম প্রাথমিক উপজীব্য একটা উপাদান যে, যারা বিনিয়োগ করবে তারা দেখবে যে বহির্বিশ্বে বাংলাদেশের একটা প্রবেশাধিকার আছে কিনা, প্রেফারেন্সিয়াল প্রবেশাধিকার আছে কিনা। এবং সেই প্রবেশাধিকার অর্জন করার মাধ্যমটা হলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট।

    অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, বিএসটিআই এবং ইসলামিক ফাউন্ডেশন দুইটা এজেন্সি সার্টিফাই করে হালাল সার্টিফিকেশন দেয়। এখানে একজন বক্তার প্রস্তাব হলো- একটা ইন্ডিপেন্ডেন্ট একটা সার্টিফাইং এজেন্সি করা। এটা একটা ইন্টারেস্টিং প্রপোজিশন, এটার বিষয়ে চিন্তা করা যেতে পারে। আর একজন বলেছেন, অতিরিক্ত চার্জ নেয় হালাল টেস্টিংয়ের জন্য, এটা আমরা চেক করে দেখবো।

    তিনি বলেন, আপনি যাই করেন আপনার তো রপ্তানি করতে হবে। আপনি ডোমেস্টিক মার্কেটটাকে হালাল মার্কেটে ধীরে ধীরে কনভার্ট করবেন এবং বাইরের জন্যও হালাল মার্কেট খুঁজবেন, মার্কেটটা তৈরি করবেন। রপ্তানি করতে হলে আগে রপ্তানির সক্ষমতা দরকার উল্লেখ করে তিনি বলেন, রপ্তানির সক্ষমতা বৃদ্ধির জন্য দরকার বেশি বেশি বিনিয়োগ আর বিনিয়োগের জন্য প্রয়োজন কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করা। আর সেই কাঙ্ক্ষিত পরিবেশের একটা উপাদান হচ্ছে অর্থ, ফিন্যান্স। বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য আরেকটা আবশ্যকীয় শর্ত জ্বালানি সহজলভ্যতা। এই প্রতিটা জিনিস নিয়েই আমরা কাজ করছি।

    সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিসের মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান। এতে আরো মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসের গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর। সেমিনারে আরো বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের হালাল সার্টিফিকেশন বিভাগের উপ-পরিচালক ও প্রণিসম্পদ বিশেষজ্ঞ আকতার হোসেন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) হালাল সার্টিফিকেশন বিভাগের উপ-পরিচালক এস এম আবু সাঈদ।

    জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি: বাণিজ্যমন্ত্রী
    পূর্ববর্তী খবরইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান চায় কিয়েভ, যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব
    পরবর্তী খবর দেশকে আন্তর্জাতিক মানের ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার

    আরো সংবাদ পড়ুন

    কারিগরি-প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: জাহিদ

    মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

    জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি

    গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী

    ৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন: প্রধানমন্ত্রী

    ৭ নভেম্বরেই প্রকৃত স্বাধীনতা ফিরে পায় জাতি: রিজভী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৩৩

    November 8, 2026

    ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ জনের মৃত্যু

    November 8, 2026

    প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি সচিব

    November 8, 2026

    কারিগরি-প্রযুক্তিগত শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: জাহিদ

    November 8, 2026

    মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

    November 8, 2026

    হামাসকে সন্ত্রাসী সংগঠন বলতে নারাজ ইসরায়েলের আরব নেতা আব্বাস

    November 8, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.