Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 10 August 2026, 10:28: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যে আলোচনা হলো
    আন্তর্জাতিক

    পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যে আলোচনা হলো

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 27, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, যে আলোচনা হলো

    যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনার মধ্যেই নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রেক্ষাপটে শুক্রবার পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়। এতে তাঁরা অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। শনিবার (২৭ জুন) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের ফোনালাপ হয়েছে। এ সময় তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা পালনে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

    ফোনালাপে আরাঘচি শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন। পাশাপাশি ইরানি নাবিক ও জেলেদের নিরাপদে দেশে ফেরাতে সহযোগিতার জন্য তিনি ইসলামাবাদকে ধন্যবাদ জানান।

    শুক্রবার ইরানে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রাডার সাইটে হামলার পর এ ফোনালাপ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জন্য তেহরানকে দায়ী করে এ হামলা চালিয়েছে।

    এর জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, দেশটির দক্ষিণে মার্কিন হামলার প্রতিবাদে তাদের নৌবাহিনী ওই অঞ্চলে মার্কিন সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। এ উত্তেজনা অব্যাহত থাকলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।

    এর আগে চলতি মাসের শুরুতে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র ১৪ দফার একটি সমঝোতায় পৌঁছায়। গত ১৮ জুন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এরপর থেকে এটি কার্যকর রয়েছে।

    এই চুক্তিতে লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে সামরিক সংঘাত বন্ধ করা, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়ার কথা রয়েছে। এ ছাড়া এর অংশ হিসেবে একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘস্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে বর্তমানে ৬০ দিনের আলোচনা প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

    পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
    পূর্ববর্তী খবর‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের: সংসদে প্রধানমন্ত্রী
    পরবর্তী খবর ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিজের জীবন দিয়ে সন্তানকে বাঁচালেন মা

    আরো সংবাদ পড়ুন

    রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, নিহত অন্তত ১৩

    প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত

    ইরান যুদ্ধে ট্রাম্প ‘হেরে গেছেন’: মার্কিন সিনেটর মারফি

    ইসরায়েলের সঙ্গে মতবিরোধ যুক্তরাষ্ট্রের, বাড়ছে দূরত্ব

    টাইফুন ডলফিনের আঘাতে লণ্ডভণ্ড চীন, ভয়াবহ বন্যার আশঙ্কা

    সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, নিহত অন্তত ১৩

    August 10, 2026

    সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    August 10, 2026

    প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত

    August 10, 2026

    হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

    August 10, 2026

    বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: দীনেশ ত্রিবেদী

    August 10, 2026

    ইরান যুদ্ধে ট্রাম্প ‘হেরে গেছেন’: মার্কিন সিনেটর মারফি

    August 10, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.