Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 24 June 2026, 08:26: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » মেট্রোরেলে শিক্ষার্থীদেরও ২৫ শতাংশ ছাড় দেওয়ার চিন্তা সরকারের: রেলমন্ত্রী
    শীর্ষ সংবাদ ১

    মেট্রোরেলে শিক্ষার্থীদেরও ২৫ শতাংশ ছাড় দেওয়ার চিন্তা সরকারের: রেলমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 25, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    রেলমন্ত্রী

    মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্যও ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার চিন্তা করছে সরকার। বর্তমানে ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি এবং শারীরিক ও মানসিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীরা এ সুবিধা পাচ্ছেন। শিক্ষার্থীদের পরিচয় যাচাই পদ্ধতি নির্ধারণ করা গেলে ঈদের পর এ সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক, রেল এবং নৌমন্ত্রী শেখ রবিউল আলম।

    সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে মেট্রোরেলে বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ ছাড়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    শেখ রবিউল আলম বলেন, মেট্রোরেল এখন ৬৫ বছরের ঊর্ধ্বে যাদের বয়স এবং যারা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী, তাদের জন্য আমরা ২৫ শতাংশ ভাড়া কম কার্যকর করেছি। একই সুবিধা শিক্ষার্থীদের ক্ষেত্রেও কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে পরিচয়পত্র যাচাইয়ের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। অল্প সময়ের কারণে আমরা ছাত্রদের জন্য সেটা করতে পারিনি। তাদের আইডেন্টি কার্ডটা (পরিচয়পত্র) কীভাবে শনাক্ত করা হবে, সেটা নির্ধারণে আরেকটু সময় লাগছে।

    মন্ত্রী আরও বলেন, মেট্রোরেলের ট্রেন চলাচলের ব্যবধানও কমানোর চেষ্টা চলছে। আগে ছয় মিনিট পরপর ট্রেন চললেও এখন সাড়ে তিন মিনিট পরপর ট্রেন চালানো হচ্ছে। তিনি বলেন, আরও কোচ বাড়ানো গেলে দুই থেকে আড়াই মিনিট পরপর ট্রেন ছাড়া সম্ভব হবে। তিনি জানান, বর্তমানে প্রয়োজনের তুলনায় কম কোচ চালু রয়েছে। নতুন কোচ যুক্ত করা গেলে যাত্রীসেবা আরও বাড়ানো সম্ভব হবে।

    এদিকে, দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬–এ প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ ভাড়া ছাড় কার্যকর করা হয়েছে। এখন থেকে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী যাত্রী এবং প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা একক যাত্রার টিকিটে (এসজেটি) ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন।

    মেট্রোরেলে শিক্ষার্থীদেরও ২৫ শতাংশ ছাড় দেওয়ার চিন্তা সরকারের: রেলমন্ত্রী
    পূর্ববর্তী খবরজাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
    পরবর্তী খবর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিটে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

    আরো সংবাদ পড়ুন

    প্রাথমিক শিক্ষায় জাপানের শিক্ষা মডেল থেকে শিক্ষা নিতে চাই: ববি হাজ্জাজ

    ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী 

    স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

    দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা

    ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী

    পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

    June 24, 2026

    যুক্তরাষ্ট্রের ওপর ‘নির্ভরতা’ কমাতে চান নেতানিয়াহু

    June 24, 2026

    তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ 

    June 24, 2026

    পারমাণবিক যুদ্ধজাহাজ নিয়ে কিম জং উনের নতুন ঘোষণা 

    June 24, 2026

    প্রাথমিক শিক্ষায় জাপানের শিক্ষা মডেল থেকে শিক্ষা নিতে চাই: ববি হাজ্জাজ

    June 24, 2026

    ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী 

    June 24, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.