Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 26 August 2026, 03:01: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে: ইসমাইল বাঘাই
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে: ইসমাইল বাঘাই

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 1, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইসমাইল বাঘাই

    ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র এখনও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। দক্ষিণাঞ্চলের একটি বন্দরে মার্কিন হামলার পর সংক্ষিপ্ত সময়ের জন্য সামরিক উত্তেজনা তৈরি হয় বলে জানিয়েছে দেশটি। এএফপির বরাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘যুক্তরাষ্ট্র আজ সকালেও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।’

    তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষায় ইরান প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে। এর আগে, দক্ষিণাঞ্চলীয় বন্দরে মার্কিন হামলার পর দুই পক্ষের মধ্যে সাময়িক সামরিক উত্তেজনা দেখা দেয়, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে।

    এদিকে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের যে প্রক্রিয়া বর্তমানে চলছে, তা কোনো অস্থায়ী ব্যবস্থা নয় এবং এ অবস্থান থেকে সরে আসারও কোনো পরিকল্পনাও ইরানের নেই।
    দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. কাজেম গারিবাবাদি বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়টি ইরানের জন্য একটি স্থায়ী কৌশলগত প্রক্রিয়ার অংশ।

    তার মতে, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করার ক্ষেত্রে ইরানের অবস্থান পরিষ্কার এবং এতে কোনো ধরনের ‘আপস’ করা হবে না। মূলত, সোমবার (১ জুন) ইরানের গোরুক শহর এবং কেশম দ্বীপে থাকা রাডার ও ড্রোন ঘাঁটিতে আত্মরক্ষামূলক হামলা চালানোর কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, আন্তর্জাতিক জলসীমায় একটি ‘এমকিউ-১’ রিপার ড্রোন ভূপাতিত করাসহ ইরানকে কড়া জবাব দিতেই এই হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

    অন্যদিকে, ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের সিরিক দ্বীপে টেলিকম টাওয়ারে হামলার জবাবে একটি বিমানঘাঁটিতে পাল্টা আঘাত হানার দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

    এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এক ঘণ্টা আগে হরমোজগান প্রদেশের সিরিক দ্বীপে একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন সেনাবাহিনীর আগ্রাসনের পর, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের ফাইটারগুলো সেই বিমানঘাঁটিতে আঘাত হেনেছে, যেখান থেকে ওই হামলাটি চালানো হয়েছিল। এতে তাদের পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুগুলো ধ্বংস হয়েছে। তবে, আইআরজিসি ওই বিমানঘাঁটির সুনির্দিষ্ট অবস্থান জানায়নি।

    যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে: ইসমাইল বাঘাই
    পূর্ববর্তী খবরআমি ধর্ষণ করছি, রামিসাকে মারছে ডলার: সোহেল রানা
    পরবর্তী খবর চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু

    আরো সংবাদ পড়ুন

    পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

    যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপাল কানাডা

    ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের করুণ মৃত্যু

    গ্রিসে সমুদ্র থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার

    ৪৭ বছর পর যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবাদের তালিকা’ থেকে বাদ দেয়া হলো সিরিয়ার নাম

    ৭ বছর পর ভারত সফরে আসছেন শি জিনপিং

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে: আইনমন্ত্রী

    August 26, 2026

    পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

    August 26, 2026

    যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপাল কানাডা

    August 26, 2026

    নবীজির নীতি-আদর্শ অনুসরণ করলে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে: রিজভী

    August 26, 2026

    পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    August 26, 2026

    ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের করুণ মৃত্যু

    August 26, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.