Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 1 November 2026, 05:24: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করলেন মেলানিয়া
    আন্তর্জাতিক

    ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করলেন মেলানিয়া

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 24, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করলেন মেলানিয়া

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী এবং দেশটির ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খেরসনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর ক্রেমলিনও এ যুদ্ধবিরতিকে সমর্থন করেছে।

    যুদ্ধের কারণে ওলেশকি বাসিন্দারা শরটিতে আটকা পড়েছেন এবং যুদ্ধের কারণে শহরটিতে খাদ্য, ওষুধ, জ্বালানির মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী পৌঁছাতে পারছেনা। ফলে বর্তমানে মানবিক বিপর্যয়কর পরিস্থিতির দ্বারপ্রান্তে আছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় এ শহরটি।

    গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) হোয়াইট হাউসের ফার্স্টলেডির দপ্তর থেকে একটি মেলানিয়া ট্রাম্পের স্বাক্ষরিত একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, “ওলেশকির বর্তমান অবস্থা ভয়াবহ। যুদ্ধের সম্মুখসারির এ শহরটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে আছে।”

    আগামী ২৯ অক্টোবর থেকে ওলেশকি শহরে ‍যুদ্ধবিরতি কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। আরও বলা হয়েছে, এ যুদ্ধবিরতি হবে স্থানীয়, অর্থাৎ আপাতত শুধু ওলেশকিতেই এটি সীমিত থাকবে।

    “এটি এখন স্পষ্ট যে আমার হস্তক্ষেপ ছাড়া শহরটিতে মানবিক সহায়তা পৌঁছানো এবং বয়স্ক ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেওয়া অসম্ভব হতো”, বিবৃতিতে বলেছেন মেলানিয়া ট্রাম্প।

    যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই মানবিক কার্যক্রম শুরু হবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ইউক্রেনের প্রধান আলোচক ও শীর্ষ মুখপাত্র ডেভিড আরাখামিয়া গতকাল জানিয়েছেন, “মেলানিয়া ট্রাম্প ও পোপ লিও-র অংশগ্রহণে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত এই চুক্তির আওতায় একটি মানবিক করিডোর তৈরি করা হবে, যার মাধ্যমে বাসিন্দারা শহর ছেড়ে যেতে পারবেন এবং সেখানে প্রয়োজনীয় সহায়তা পৌঁছানো সম্ভব হবে।”

    এদিকে, ক্রেমলিন শুক্রবার নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি স্থানীয় যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। তারা জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের সামরিক বাহিনী এখন এই চুক্তি বাস্তবায়নের তারিখ নির্ধারণের জন্য কাজ করছে।

    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ওলেশকি থেকে যেসব বেসামরিক নাগরিক চলে যেতে ইচ্ছুক, তাদের সেই সুযোগ দেওয়া হবে। তবে এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হতে অন্তত কয়েক দিন সময় লাগতে পারে।

    পেসকভ এই চুক্তি অর্জনে মেলানিয়া ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি জানান, প্রেসিডেন্ট পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক এক ফোনালাপেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল।

    ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে পেসকভ বলেছেন, “আমরা যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রচেষ্টাকে স্বাগত জানাই; তিনি মানবিক কার্যক্রম সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।”

    এর আগে এক বছর আগে মেলানিয়া ট্রাম্প জানিয়েছিলেন যে, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগের একটি গোপন মাধ্যম (ব্যাক চ্যানেল) তৈরি করেছিলেন।

    মেলানিয়ার কার্যালয়ের তথ্য অনুযায়ী, এরপর থেকে স্লোভেনিয়ায় জন্মগ্রহণকারী এই সাবেক ফ্যাশন মডেল যুদ্ধের কারণে বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া ৩৪ শিশুকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনতে সহায়তা করেছেন।

    সর্বশেষ এই ঘোষণাটি এমন সময়ে এল, যখন প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ অবসানের প্রচেষ্টা জোরদার করেছেন। এই প্রক্রিয়ায় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দিক থেকে সরে এসে পুতিনের দিকে ঝুঁকেছেন।

    মেলানিয়া ট্রাম্প জানিয়েছেন যে, ‘ওলেশকি পরিকল্পনা’ (ওলেশকি প্ল্যান) বাস্তবায়নের জন্য তিনি রাশিয়া ও ইউক্রেনের নেতৃত্বের সঙ্গে কাজ করেছেন। তিনি আরও বলেন, উভয় দেশের বেসামরিক নেতারা একসঙ্গে কাজ করবেন এবং মানবিক প্রয়োজনগুলো মূল্যায়নের জন্য বিধ্বস্ত শহরটিতে যাবেন।

    শুক্রবারের বিবৃতিতে মার্কিন ফার্স্টলেডি বলেছেন, “যেসব বাসিন্দা অন্যত্র চলে যেতে ইচ্ছুক, তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এবং গন্তব্যে পৌঁছানোর জন্য পরিবহনের ব্যবস্থাও করা হবে। আমার ধারণা, তাদের কেউ রাশিয়ায় যেতে চাইবেন, আবার কেউ ইউক্রেনে যেতে চাইবেন।”

    মেলানিয়া আরও জানান যে, বাসিন্দাদের ইচ্ছাকে যেন যথাযথ সম্মান দেওয়া হয়, তা নিশ্চিত করতে তিনি নিজে এবং একটি ‘নিরপেক্ষ মার্কিন গণমাধ্যম সংস্থা’ পুরো প্রক্রিয়াজুড়ে রুশ ও ইউক্রেনীয় দলগুলোর সঙ্গে থাকবেন এবং পুরো বিষয়টি নথিবদ্ধ করবেন। তবে কোন ‘নিরপেক্ষ মার্কিন গণমাধ্যম সংস্থা’ এ কাজটি করবে, তার নাম প্রকাশ করেননি তিনি।

    খেরসন অঞ্চলে দিনিপ্রো নদীর দক্ষিণ তীরে অবস্থিত ওলেশকি শহরটি ২০২২ সালে রুশ বাহিনী দখল করে নেয়। যুদ্ধের আগে শহরটিতে প্রায় ২৪ হাজার মানুষ বসবাস করত, কিন্তু বর্তমানে সেখানে মাত্র ২ হাজার মানুষের মতো অবশিষ্ট রয়েছে।

    শহরটির সাবেক বাসিন্দারা এই মাসের শুরুর দিকে এএফপি-কে জানিয়েছিলেন যে, রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যকার লড়াইয়ের মাঝে পড়ে সাধারণ মানুষ আটকা পড়েছেন এবং সেখানে খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।

    ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করলেন মেলানিয়া
    পূর্ববর্তী খবরসন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন
    পরবর্তী খবর গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

    আরো সংবাদ পড়ুন

    নতুন হামলা হলে কোনো সীমাবদ্ধতা ছাড়া পাল্টা হামলার নির্দেশ মোজতবা খামেনির

    নেতানিয়াহুর আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ

    নতুন চুক্তি ‘ট্যাপ’ স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া

    পারমাণবিক নীতি পুনর্বিবেচনা এখন ইরানি জনগণের দাবি: তেহরানের খতিব

    নেভিগেশন ব্যবস্থা শক্তিশালী করতে ভারতের সফল স্যাটেলাইট উৎক্ষেপণ

    ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নতুন হামলা হলে কোনো সীমাবদ্ধতা ছাড়া পাল্টা হামলার নির্দেশ মোজতবা খামেনির

    October 31, 2026

    নেতানিয়াহুর আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ

    October 31, 2026

    নতুন চুক্তি ‘ট্যাপ’ স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া

    October 31, 2026

    তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে

    October 31, 2026

    দেশে প্রথম গামা ইরেডিয়েশন সেন্টার উদ্বোধন

    October 31, 2026

    পারমাণবিক নীতি পুনর্বিবেচনা এখন ইরানি জনগণের দাবি: তেহরানের খতিব

    October 31, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.