1. jonaid@gmail.com : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  5. rubel@bijoy.tv : support_admin :
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট - বিজয় টিভি
ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিদ্বন্দিতাপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সাথে সংস্কারের গণভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে ভোট চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত। ২৯৯টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন। একটি সাদা ব্যালট, এটি হবে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট। আর গোলাপি ব্যালট হবে গণভোটের।

ভোটগ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে ভোটের প্রথম বেসরকারি ফলাফল প্রকাশ করবেন প্রিজাইডিং কর্মকর্তারা। তারপর রিটার্নিং অফিসার ও পরে নির্বাচন কমিশন (ইসি) ফলাফল ঘোষণা করবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালের মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণার আশা করছে ইসি। তবে ভোটগ্রহণ চলাবস্থায় চারবার ভোট পড়ার হারের অগ্রগতি নেবে ইসি।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোটকেন্দ্রে গিয়ে ব্যালটে নিজেদের পছন্দ জানাবেন ১২ কোটি ৭৭ লাখ ভোটার। দিনটিকে মর্যাদা রক্ষার লড়াই হিসেবে দেখছে নির্বাচন কমিশন।

সারাদেশে মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৭৯টি। এর মধ্যে ২১ হাজার ৫০৬টি ভোটকেন্দ্রকে নানা কারণে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্লেষকরা বলছেন, এবারের ভোটের গুরুত্ব অনেক। তাই বাড়তি সতর্কতা জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সারজিস

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সারজিস

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ভোটের ফলাফল নিয়ে কারচুপির শঙ্কা রয়েছে: আখতার

ভোটের ফলাফল নিয়ে কারচুপির শঙ্কা রয়েছে: আখতার

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ভোট দিলেন তারেক রহমান

ভোট দিলেন তারেক রহমান

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ভোট দিলেন সালাহউদ্দিন আহমদ 

ভোট দিলেন সালাহউদ্দিন আহমদ 

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

সারাদেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

ঋণখেলাপিদের উদ্দেশে যা বললেন হাসনাত

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.