Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 21 August 2026, 01:03: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭
    আন্তর্জাতিক

    কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 20, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। এতে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান মিশেল সেনসি-কনটুজি ও তার স্ত্রীসহ সাতজন নিহত হয়েছেন।

    বুধবার (১৯ আগস্ট) সামবুরু কাউন্টিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে তারা নিহত হন। নিহত অন্য পাঁচজনই মার্কিন নাগরিক বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

    সংবাদমাধ্যম বিবিসি বলছে, বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিটে কেনিয়ার সামবুরু কাউন্টিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান ও তার স্ত্রীসহ হেলিকপ্টারে থাকা সাতজনই নিহত হন।

    কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (কেসিএএ) জানিয়েছে, হেলিকপ্টারটি লইসাবার একটি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা থেকে ইওয়াসো নিয়িরো নদীর দিকে যাচ্ছিল। নদীটি দেশটির কয়েকটি জাতীয় উদ্যান ও সংরক্ষিত এলাকার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। সামবুরু কাউন্টি কেনিয়ার জনপ্রিয় পর্যটন এলাকাগুলোর একটি। সেখানে বেশ কয়েকটি বেসরকারি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা রয়েছে। অঞ্চলটি মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্যও পরিচিত।

    দুর্ঘটনাস্থলের ছবিতে ওলোলোকওয়ে পর্বতের জঙ্গলের মধ্যে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার জায়গা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। কেনিয়া রেড ক্রসের সদস্যরা তখনও জ্বলতে থাকা ধ্বংসাবশেষের দিকে এগিয়ে যাচ্ছিলেন।

    এদিকে ৪৪ বছর বয়সী মিশেল সেনসি-কনটুজির মৃত্যুর বিষয়ে ইকুয়েডর সরকার বিস্তারিত কিছু জানায়নি। ২০২৪ সালে তাকে দেশটির স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স সেন্টারের মহাপরিচালক করা হয়েছিল।

    অবশ্য ইকুয়েডরের প্রেসিডেন্টের কার্যালয় গোয়েন্দাপ্রধানের মৃত্যুতে সরকারের পক্ষ থেকে শোক প্রকাশ করেছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট গিলের্মো লাসোও হেলিকপ্টার দুর্ঘটনায় সেনসি-কনটুজির মৃত্যুর বিষয়টি উল্লেখ করেছেন।

    অন্যদিকে দুর্ঘটনাকবলিত ইউরোকপ্টার ইসি১৩০ বি৪ হেলিকপ্টারটি পরিচালনাকারী প্রতিষ্ঠান লেডি লরি হেলিকপ্টারস এক বিবৃতিতে দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ‘নিহত অতিথি, ক্রু সদস্য, তাদের পরিবার ও স্বজন এবং এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।’

    বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজের দেখা একটি মেমো অনুযায়ী, নিহত মার্কিন নাগরিকদের একজন হচ্ছেন এনবিসিইউনিভার্সালের সাংবাদিক হোসে আলবার্তো সুয়ারেজ। এনবিসিইউনিভার্সাল ওই মেমোতে সুয়ারেজকে ‘অত্যন্ত সম্মানিত নেতা এবং প্রিয় বন্ধু ও সহকর্মী’ হিসেবে উল্লেখ করেছে।

    কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭
    পূর্ববর্তী খবর৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ
    পরবর্তী খবর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনিতে ধস, শতাধিক নিহত

    আরো সংবাদ পড়ুন

    হাসপাতাল থেকে ফের কারাগারে ইমরান খান

    ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ কৌশল ঘোষণা ট্রাম্পের

    সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী

    রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

    ৫.৯ মাত্রার ভূমিকম্পে ফের কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    হাসপাতাল থেকে ফের কারাগারে ইমরান খান

    August 21, 2026

    ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের

    August 21, 2026

    মির্জা ফখরুল‌কে ফ্রান্স-সুইজারল্যান্ডের অভিনন্দন

    August 21, 2026

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ কৌশল ঘোষণা ট্রাম্পের

    August 21, 2026

    সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ নেবেন মির্জা ফখরুল

    August 21, 2026

    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

    August 20, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.