Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 2 July 2026, 11:22: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » আন্তর্জাতিক » চীনে আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮
    আন্তর্জাতিক

    চীনে আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কFebruary 16, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    চীনে আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ

    চীনের পূর্বাঞ্চলে আতশবাজির একটি দোকানে ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার(১৫ ফেব্রুয়ারি) দুপুরে এই বিস্ফোরণের পরপরই স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান শুরু করে।

    সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে জানানো হয়, পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের ডংহাই কাউন্টির একটি গ্রামের আতশবাজির দোকানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, কয়েকজন ব্যক্তি অনিরাপদভাবে আতশবাজি ব্যবহার করছিলেন। এর জেরে রোববার দুপুর আড়াইটার দিকে দোকানটিতে বিস্ফোরণ ঘটে।

    বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল ও উদ্ধারকারী দল। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে এবং বিকেল ৪টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

    নতুন বছর উদ্‌যাপনকে ঘিরে চীনের গ্রামীণ এলাকায় আতশবাজি ব্যবহারের প্রবণতা বেড়েছে। তবে সাম্প্রতিক সময়ে আতশবাজি ও শিল্পকারখানায় বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।

    এর আগে চলতি মাসেই উত্তরাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের একটি বায়োটেক কারখানায় বিস্ফোরণে আটজন নিহত হন। পাশাপাশি জানুয়ারির শেষ দিকে একটি স্টিল কারখানায় বিস্ফোরণে কমপক্ষে নয়জনের মৃত্যু হয়।

    এ ঘটনায় দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় নাগরিকদের সতর্ক করেছে। অনিরাপদভাবে আতশবাজি ব্যবহার বা দোকানের বাইরে ধূমপান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দেশের সব আতশবাজি উৎপাদনকারী প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ নিরাপত্তা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

    চীনে আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ নিহত ৮
    পূর্ববর্তী খবরচরমোনাই পীরের বাসায় যাচ্ছেন তারেক রহমান
    পরবর্তী খবর আমি তেমন কোনো অন্তরঙ্গ দৃশ্য করিনি: তামান্না ভাটিয়া

    আরো সংবাদ পড়ুন

    খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

    মোজতবাকে হত্যার ইসরায়েলি হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’; জাতিসংঘে ইরানের অভিযোগ

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন

    চীনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রত্যয় উত্তর কোরিয়ার

    ইরানে ফের হামলার জন্য প্রস্তুত ইসরায়েল, হুঁশিয়ারি নেতানিয়াহুর

    ভারতে বাস-ট্রাকের সংঘর্ষের পর আগুনে নিহত ৭, আহত ২২ 

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

    July 2, 2026

    খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

    July 2, 2026

    এলপি গ্যাসের দাম কমলো

    July 2, 2026

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    July 2, 2026

    পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    July 2, 2026

    মোজতবাকে হত্যার ইসরায়েলি হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’; জাতিসংঘে ইরানের অভিযোগ

    July 2, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.