Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 28 November 2026, 12:24: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » রাজনীতি » ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি
    রাজনীতি

    ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 28, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি

    ব্যাংকিং, বিমা, পুঁজিবাজার ও করপোরেট সুশাসন প্রতিষ্ঠানে গত ১৫ বছরে বড় ধরনের দুর্বলতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি বলেন, ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে অসাধু আঁতাতের মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে। এতে অর্থনীতি দুর্নীতির চক্রে আটকে পড়ে।

    শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস—সাফার আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০২৪ সালের বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বছরে গড়ে পাচার হয়েছে প্রায় ১৬ বিলিয়ন ডলার, যা জিডিপির প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।

    ব্যাংকিং খাতের সংকট তুলে ধরে তিনি বলেন, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ।

    রাষ্ট্রপতি আরও বলেন, প্রকৃত আর্থিক সংকট চিহ্নিত করতে ঋণ শ্রেণিকরণে স্বচ্ছতা জরুরি। অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং জালিয়াতি ঠেকানো এবং আইনসম্মত উপায়ে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার পদক্ষেপ নিচ্ছে।

    এ সময় দেশের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, পুঁজিবাজার শক্তিশালী করা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আন্তর্জাতিক মানের নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    রাষ্ট্রপতি বলেন, সরকারি খাতে জবাবদিহি, স্বচ্ছতা ও সুশাসন আরও জোরদার করতে হবে। সরকারি ব্যয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের স্বচ্ছ হিসাব নিশ্চিত করা জরুরি।

    পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণপ্রাপ্তি এবং আর্থিক জ্ঞান বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

    মির্জা ফখরুল ইসলাম বলেন, অর্থনীতি সুরক্ষার দায়িত্ব শুধু নিরীক্ষকদের নয়; হিসাববিদ, রাজস্ব কর্মকর্তা, প্রকল্প প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সবারই জনসম্পদ রক্ষায় ভূমিকা রয়েছে। অনিয়ম, অর্থের অপব্যবহার ও অযাচিত প্রভাব ঠেকাতে সততা, জবাবদিহি ও স্বচ্ছতাকে প্রতিরক্ষার প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

    নিরীক্ষকদের স্বাধীনতার ওপর জোর দিয়ে তিনি বলেন, নিরপেক্ষভাবে প্রতিবেদন তৈরি এবং অযাচিত চাপ প্রতিরোধের সাহস থাকতে হবে হিসাব পেশাজীবীদের। ভয় কিংবা পক্ষপাত ছাড়াই যেন হিসাববিদ, সরকারি কর্মকর্তা ও নিয়ন্ত্রক সংস্থাগুলো দায়িত্ব পালন করতে পারেন, সেই পরিবেশ তৈরিতে সরকারের অঙ্গীকার রয়েছে।

    আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার স্বপ্ন দেখেছিলেন। ১৯৯১ সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকায় সাফা সম্মেলনের উদ্বোধনের মাধ্যমে সেই আঞ্চলিক সহযোগিতার ঐতিহ্যকে আরও শক্তিশালী করেন।

    এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটালাইজেশন ও টেকসই উন্নয়নের নতুন বাস্তবতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

    পাশাপাশি অবৈধ অর্থপ্রবাহ, জলবায়ু ঝুঁকি ও প্রযুক্তিগত পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক জ্ঞান বিনিময় এবং পেশাগত মান সমন্বয়ের ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

    ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি
    পূর্ববর্তী খবরঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
    পরবর্তী খবর হাইপারসনিক অস্ত্রসজ্জিত নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন পুতিনের

    আরো সংবাদ পড়ুন

    স্বর্ণের দামে বড় লাফ, যে দামে মিলছে ভরি

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, প্রাণ ফিরেছে গাজীপুর শিল্পাঞ্চলে

    ‘সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

    দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী

    দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় লাফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    হাইপারসনিক অস্ত্রসজ্জিত নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন পুতিনের

    November 28, 2026

    ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি

    November 28, 2026

    ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

    November 28, 2026

    স্বর্ণের দামে বড় লাফ, যে দামে মিলছে ভরি

    November 28, 2026

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    November 28, 2026

    ইয়েমেনে ৪ প্রদেশে বিমান হামলা

    November 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.