৪৭ বছর পর বাবার স্মৃতি বিজড়িত সেই ঐতিহাসিক প্রান্তরে দাঁড়িয়ে উলসী-যদুনাথপুর খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৬ এপ্রিল) বেলা ১১.৫৬ যশোরের শার্শা উপজেলার উলসী গ্রামে কোদাল হাতে মাটি কেটে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর যশোরে এটিই তার প্রথম সফর।
১৯৭৬ সালের ১ নভেম্বর। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে কোদাল হাতে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই ৪ কিলোমিটার দীর্ঘ খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন। দীর্ঘ ৪৭ বছর পর ঠিক একই স্থানে দাঁড়িয়ে সেই খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন তার পুত্র তারেক রহমান।

