1. junayed@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
নাইট ক্লাবের সবার বিল মিটিয়ে দিয়েছিলেন সালমান খান! - বিজয় টিভি
ঢাকা শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

নাইট ক্লাবের সবার বিল মিটিয়ে দিয়েছিলেন সালমান খান!

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে
নাইট ক্লাবের সবার বিল মিটিয়ে দিয়েছিলেন সালমান খান!

বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি জনপ্রিয় ব্লগার মালিনী আগরওয়াল ভাইজানের তরুণ বয়সের একটি চমকপ্রদ ঘটনা প্রকাশ্যে এনেছেন। জানান, একবার এক নাইট ক্লাবে গিয়ে সেখানকার পুরো পরিবেশ বদলে দিয়েছিলেন নায়ক; ক্লাবে উপস্থিত সবার বিল সেদিন নিজে মিটিয়েছিলেন।

‘ইন কন্ট্রোভার্সিয়াল পডকাস্ট’ নামের এক ইউটিউব চ্যানেলে মালিনী জানান, ঘটনাটি অনেক বছর আগের। তখন মানুষের হাতে স্মার্টফোন ছিল না। এক মধ্যরাতে মালিনী ও তার বন্ধুরা ‘চায়না হাউস’ নামের একটি ক্লাবে ছিলেন। সে সময়ই ঘটে এ ঘটনা।

মালিনী বলেন, আমরা যখন বের হচ্ছিলাম, হঠাৎ আলো নিভে গেল এবং আবারও গান বাজতে শুরু করল। আমরা অবাক হয়ে ভাবছিলাম কী হচ্ছে! ঠিক তখনই সালমান খান ভেতরে ঢুকলেন।

মালিনী আরও জানান, সালমানের প্রবেশের সঙ্গে সঙ্গেই ক্লাবের পরিবেশ পাল্টে যায়, উৎসবমুখর হয়ে ওঠে। সালমান সেখানে ঢুকেই সবার ক্রেডিট কার্ড সরিয়ে নিতে বলেন এবং ঘোষণা দেন, ওই রাতে সবার বিল তিনিই পরিশোধ করবেন।
এরপর তিনি সবার মাঝে শ্যাম্পেন বিতরণ শুরু করেন এবং একটি রাতকে জমকালো উদযাপনে নিয়ে আসেন। মালিনী তার কাছে থাকা সাধারণ একটি ক্যামেরা দিয়ে সেই মুহূর্তের কিছু ছবিও তুলে রাখেন।

সালমান খান বর্তমানে তার আগামী সিনেমা ‘ব্যাটল অফ সালওয়ান’ নিয়ে ব্যস্ত রয়েছেন। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিটি আগামী ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি নিয়ে তার ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
দেশে এলো ৪ লাখ প্রবাসীর ভোট

দেশে এলো ৪ লাখ প্রবাসীর ভোট

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.