Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 3 August 2026, 11:05: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » অর্থনীতি » দেশের সর্ববৃহৎ আইকনিক কর্পোরেট অফিস নির্মাণে ৩ প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
    অর্থনীতি

    দেশের সর্ববৃহৎ আইকনিক কর্পোরেট অফিস নির্মাণে ৩ প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কMay 9, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    দেশের সর্ববৃহৎ আইকনিক কর্পোরেট অফিস নির্মাণে ৩ প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি

    দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন রাজধানীতে ১৮ লাখ বর্গফুট আয়তনের অত্যাধুনিক, টেকসই ও গ্রিন আইকনিক কর্পোরেট অফিস ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। দেশের সর্ববৃহৎ এই আইকনিক টাওয়ার নির্মাণের লক্ষ্যে সম্প্রতি তিনটি স্বনামধন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে আলাদা চুক্তি সই করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

    পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে ভিসতারা আর্কিটেক্টস প্রাইভেট লিমিটেড, অ্যাবোড অব কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেড এবং বিএন ইঞ্জিনিয়ারিং।

    সম্প্রতি রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. জিয়াউল আলমের সঙ্গে পরামর্শক প্রতিষ্ঠানগুলোর প্রধানরা চুক্তিতে স্বাক্ষর করেন।

    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম নূরুল আলম রেজভী ও এস এম রেজাউল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটন আজ গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায় স্থান করে নিতে আন্তর্জাতিক বাজারে এগিয়ে যাচ্ছে। এই স্বপ্ন বাস্তবায়নে উৎপাদন সক্ষমতার পাশাপাশি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও সর্বোচ্চ দক্ষতার জন্য একটি আধুনিক কর্মপরিবেশ অপরিহার্য। এই মেগা অফিস কমপ্লেক্সটি হবে একটি আধুনিক ও স্মার্ট কর্মপরিবেশের প্রতীক, যা বাংলাদেশের শিল্প সক্ষমতা ও প্রযুক্তিগত অগ্রগতিকে বিশ্বের কাছে তুলে ধরবে।

    ভিসতারা আর্কিটেক্টসের ম্যানেজিং ডিরেক্টর আর্কিটেক্ট মুস্তফা খালিদ পলাশ বলেন, ওয়ালটন আমাদের দেশের গর্ব। এই মেগা আইকনিক ভবনের আর্কিটেকচারাল ডিজাইনে আমরা গ্রিন বিল্ডিং কনসেপ্ট, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহারের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেব।

    অনুষ্ঠানে জানানো হয়, ১৪.৩ বিঘা জায়গার ওপর নির্মিতব্য ওয়ালটন আইকনিক টাওয়ারের মোট আয়তন হবে প্রায় ১৮ লাখ বর্গফুট। প্রাথমিক ধাপে ৭ বিঘা জমিতে প্রায় ৯ লাখ বর্গফুটের ১৩ তলাবিশিষ্ট একটি অত্যাধুনিক ভবন নির্মাণ করা হবে। এই ভবনে তিনটি বেসমেন্ট থাকবে। এটি হবে দেশের অন্যতম পরিবেশবান্ধব ও টেকসই গ্রিন অফিস স্থাপনা।

    দেশের সর্ববৃহৎ আইকনিক কর্পোরেট অফিস নির্মাণে ৩ প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
    পূর্ববর্তী খবরগুম-খুনের রাজনীতি থেকে বেরিয়ে আশার প্রত্যাশা প্রধানমন্ত্রীর
    পরবর্তী খবর ইরানের জবাবের অপেক্ষায় যুক্তরাষ্ট্র: রুবিও

    আরো সংবাদ পড়ুন

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

    দেশের বাজারে ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ল স্বর্ণের দাম

    ঢাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সংকট

    দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

    আবারও কমলো স্বর্ণের দাম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নিয়মিত অভিবাসনের পথ সম্প্রসারণে আইওএমের সহযোগিতার আহ্বান বাংলাদেশের

    August 3, 2026

    সুদানের আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫

    August 3, 2026

    ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

    August 3, 2026

    তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

    August 2, 2026

    দাম বাড়ল এলপি গ্যাসের

    August 2, 2026

    কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকলে সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা ক্ষুণ্ন হতে পারে: তথ্যমন্ত্রী

    August 2, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.