আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। প্রেস উইং এক বার্তায় জানায়, প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলায় একটি করে ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এই কার্ড বিতরণ করা হবে। ধাপে ধাপে কর্মসূচিটি সম্প্রসারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। সরকার গঠনের পরপরই অগ্রাধিকার ভিত্তিতে এ উদ্যোগ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়। ঈদের আগেই হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দিতে গত ১৯ ফেব্রুয়ারি সরকার একটি মন্ত্রিসভা কমিটি গঠন করে। এক প্রজ্ঞাপনে জানানো হয়, প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলা নিয়ে শীর্ষ সামরিক কর্মকর্তার সতর্কবার্তা সংক্রান্ত গণমাধ্যমের প্রতিবেদনকে ‘সম্পূর্ণ ভুল’ বলে দাবি করেছেন। খবর আল জাজিরা মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানের ওপর হামলার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। তার মতে, এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে দীর্ঘস্থায়ী সংঘাতে জড়িয়ে ফেলতে পারে এবং মার্কিন সেনাদের হতাহতের আশঙ্কা তৈরি হতে পারে। এছাড়া মধ্যপ্রাচ্যে সম্ভাব্য ইরানি পাল্টা হামলা মোকাবিলায় প্রয়োজনীয় অস্ত্র ও আঞ্চলিক মিত্রদের সমর্থন নিয়েও প্রশ্ন রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় এসব খবরকে ‘ফেক নিউজ’ আখ্যা…
চট্টগ্রামে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। বাকি ৭ জন রাজধানীর বার্ন ইন্সটিটিউটে ভর্তি আছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল বিকাল ৫টা নাগাদ ঢাকায় আনার পথে মৃত্যু হয় নুরজানহান বেগমের। পরে তার মরদেহ রাত ১টার দিকে চট্টগ্রামের দেওয়ান হাটে তার বাবার বাড়িতে নেয়া হয়। রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নুরজাহানকে। এদিকে, সকাল ৭টায় নুরজাহানের ছেলে ১৭ বছর বয়সী শাওন রাজধানীর বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বজনরা জানিয়েছেন, তাকে কুমিল্লায় তার দাদার বাড়িতে দাফন করা হবে। এর আগে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস…
ভারতের ঝাড়খণ্ডে সাতজন আরোহী নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। সোমবার (২৩ ফ্রেব্রুয়ারি) ঝাড়খণ্ডের চাতরা জেলার সিমারিয়ার কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিমানে থাকা সাতজন আরোহীর সবাই নিহত হয়েছেন। রাজ্য সরকারের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বিমানটি রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। চাতরার ডেপুটি কমিশনার কীর্তিশ্রী জি. সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে থাকা সাতজনই দুর্ঘটনায় মারা গেছেন। বিমানটি রাঁচি থেকে দিল্লির দিকে যাচ্ছিল। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড দ্বারা পরিচালিত এই বিমানটি সোমবার সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাঁচি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমানটি নিখোঁজ হয় এবং পরবর্তীতে…
কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, সকাল ছয়টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ একই পরিবারে চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের দুই শতাংশ, জিল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রা শরীরের…
গত শনিবার ওসাসুনার কাছে ২-১ ব্যবধানে হেরে যায় রিয়াল মাদ্রিদ। ফলে বার্সেলোনার সামনে সুযোগ আসে টেবিলের শীর্ষে ওঠার। সেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। গতকাল ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে লেভান্তেকে ৩-০ গোলে হারিয়ে পুনরায় লা লিগার টেবিলের শীর্ষস্থান দখল করেছে বার্সা। এদিন, শুরু থেকেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখে স্বাগতিকেরা। ম্যাচের চতুর্থ মিনিটেই বার্সাকে লিড এনে দেন ১৮ বছর বয়সী তরুণ প্রতিভা মার্ক বার্নাল। এরিক গার্সিয়ার নিচু ক্রস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোলটি করেন তিনি। দ্রুত লিড নেয়ার পর ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করেন রাফিনিয়া ও রবার্ট লেওয়ানডস্কি, যদিও প্রথমদিকে সেগুলো কাজে লাগাতে পারেননি। ম্যাচের ৩০ মিনিটের মাথায় দ্বিতীয় গোল…
প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে নিজের কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তিনি সেখানে পৌঁছান এবং তার দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন। প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর সশস্ত্র বাহিনী প্রধানগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রথম দাপ্তরিক সফরের একটি বিশেষ অংশ ছিল পদোন্নতি পাওয়া দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে তাদের নতুন পদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বিস্তারিত আসছে…
চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৭ জন অগ্নিদগ্ধ হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে হালিশহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে এক ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অপারেটর জানান, জমে থাকা গ্যাস বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, হালিমা মঞ্জিল নামে ৬ তলা ওই ভবনটির তৃতীয় তলায় একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়। এতে পুরো বাসায় আগুন ছড়িয়ে পড়ে। বাসায় থাকা শিশুসহ ৭ জন দগ্ধ হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয়রা আগুনে দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম…
ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণসহ দেশের মোট ৬টি সিটি করপোরেশনে প্রশাসন নিয়োগ করেছেন সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রজ্ঞাপনে এমনটা জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম আর মো. শফিকুল ইসলাম খানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়াও খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. শওকত হোসেন সরকার। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে তাদেরকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা…
