Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

আসছে ঈদুল আযহা উপলক্ষ্যে দেশজুড়ে ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-২৪ শুরুর ঘোষণা দিয়েছে দেশের সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন। প্রতিবারের মতো এই সিজনেও ওয়ালটন পণ্য ক্রয়ে গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। এই ঈদে ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান ক্রয়ে আবারো মিলিয়নিয়ার হওয়ার অর্থাৎ ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ রয়েছে। ডিজিটাল ক্যাম্পেইনের পূর্বের কয়েকটি সিজনেও দেশজুড়ে ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হয়েছিলেন ৪৪ জন ক্রেতা। সিজন-২৪ এ মিলিয়নিয়ার সুবিধার পাশাপাশি ক্রেতারা পাচ্ছেন লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার, আর্জেন্টিনার ফ্যান জার্সিসহ নিশ্চিত উপহার। ৮ এপ্রিল, ২০২৬ তারিখ থেকে ঈদুল আযহা পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম বা অনলাইন প্লাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে…

Read More

রাউজান সনাতনী ঐক্য পরিষদের আহব্বানে রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলনের জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় জলিলনগরস্থ শ্রী শ্রী জগন্নাথ আশ্রম মন্দির প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরীর সঞ্চলনায়, সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দাশ। গীতা পাঠ করেন জয়ন্তী সংঘ সম্মাদক কানন ধর। সভায় বক্তব্য রাখেন রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সদীপ দে (সজীব), অরুন বিশ্বাস, নূপুর দত্ত, উল্লাস ধর, তাপস সেন রাউজান হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্ট এর যুগ্ন আহ্বায়ক ত্রিফল চৌধুরী, প্রণব…

Read More

মার্কিন জনগণের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খোলা চিঠিতে তিনি বলেছেন, আধুনিক ইতিহাসে ইরান কখনোই আগ্রাসন, সম্প্রসারণ, উপনিবেশবাদ বা আধিপত্য বিস্তারের পথ বেছে নেয়নি। ইরান কখনোই অন্য কোনো দেশের ওপর আগ বাড়িয়ে আক্রমণ করেনি। তবে যারা ইরানকে আক্রমণ করেছে, তাদের অত্যন্ত দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে প্রতিহত করেছে। বুধবার (১ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’তে প্রকাশিত হয় এই চিঠি। সেখানে পেজেশকিয়ান লিখেছেন, ইরান তার নাম সত্তা আর পরিচয়ের দিক থেকে মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও ধারাবাহিক এক সভ্যতা। চিঠিতে ইরানকে ‘নিরাপত্তা হুমকি’ হিসেবে উপস্থাপনের তীব্র বিরোধিতা করে দেশটির প্রেসিডেন্ট বলেন, ইরানকে হুমকি হিসেবে দেখানো ঐতিহাসিক বা…

Read More

৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ায়। এতে একাধিক বাড়িঘর ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টার দিকে পূর্বাঞ্চলীয় মালাক্কা সাগরে অনুভূত হয় কম্পনটি। জারি করা হয় সুনামি সতর্কতা। টারনেট শহর থেকে ১২০ কিলোমিটার দূরে মাটির ৩৫ কিলোমিটার গভীরে ছিল উৎপত্তিস্থল। এখন পর্যন্ত পাঁচ দশমিক পাঁচ ও পাঁচ দশমিক দুই মাত্রার দুটি আফটারশক হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, আরও আফটারশক হতে পারে। অঞ্চলটির বেশ কিছু স্থানে ক্ষয়ক্ষতির তথ্য মিলেছে। ভবনের ধ্বংসাবশেষ পড়ে একজনের প্রাণহানি হয়েছে। ভূমিকম্প অনুভূত হওয়া দ্বীপটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ, ২ লাখের বেশি মানুষের বসবাস। প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ অঞ্চলে অবস্থিত ইন্দোনেশিয়া। টেকটোনিক…

Read More

রাশিয়ার কাছ থেকে পরিশোধিত ডিজেলসহ জ্বালানি কিনতে যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ছাড় চেয়েছে বাংলাদেশ। সংকটকালীন সময়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে দেশটির জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রে জানা গেছে, রাশিয়ার অপরিশোধিত তেল তৃতীয় দেশে পরিশোধনের পর জ্বালানি আমদানির বিকল্প সুযোগের প্রসঙ্গটিও ওই আলোচনায় উঠে আসে। ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় তাৎক্ষণিক চাহিদা পূরণের প্রেক্ষাপটে বিকল্প উৎস থেকে জ্বালানি কেনা নিয়ে আলোচনা হয়। প্রসঙ্গত, এর আগে…

Read More

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস বা ব্লেন্ডেড লার্নিং ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় ছাড়া মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীর ক্লাস করার একটি প্রস্তাব বিবেচনায় রয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী, এক দিন অনলাইনে ক্লাস হলে পরবর্তী দিন সশরীর ক্লাস অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবটি আলোচনার জন্য উঠতে পারে এবং সেখানে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের পরামর্শের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, জ্বালানি সাশ্রয়ে সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়ে সরকার গুরুত্বেরসঙ্গে…

Read More

সিলেটের সব সিএনজি, এলপিজি ও পেট্রোল পাম্পে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। হঠাৎ করে জ্বালানি সরবরাহ বন্ধের ঘোষণায় সৃষ্ট অনিশ্চয়তা কাটিয়ে আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরছে পাম্পগুলো। বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাত ২টা ৩০ মিনিটে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান। তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আপাতত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পাম্প মালিকদের দাবি-দাওয়া পূরণ না হলে ভবিষ্যতে আবারও কর্মসূচি দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এর আগে প্রশাসনের পক্ষ থেকে জরিমানার নামে চাঁদাবাজির অভিযোগ তুলে সিলেটের…

Read More

ইরানে সামরিক অভিযানের লক্ষ্য অর্জনের প্রায় শেষ প্রান্তে আছে যুক্তরাষ্ট্র এবং এই অভিযানও শেষ পর্যায়ে আছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ও বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে জাতির উদ্দেশে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় তিনি জানান, ইরানে হয়ত তাদের ‘কাজ শেষ করতে’ আর দুই থেকে তিন সপ্তাহ লাগবে। ট্রাম্প বলেন, “আজ অত্যন্ত আনন্দের সঙ্গে আমি জানাচ্ছি আমাদের কৌশলগত লক্ষ্য অর্জন প্রায় কাছাকাছি আছে। গত চার সপ্তাহে আমাদের সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে দ্রুত, চূড়ান্ত ও অপ্রতিরোধ্য জয় এনে দিয়েছে। এমন জয় যা কিছু মানুষ কখনো দেখেননি।” ট্রাম্প আবারও দাবি করেছেন, ইরান পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি ছিল। যদিও তিনি…

Read More

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পেরিয়ে গেলেও সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি। বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে সিলেটগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়লে অন্তত ৬টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। এতে বিপুল পরিমাণ তেল ছ দুর্ঘটনার পর থেকে উদ্ধার কাজে সহযোগিতা করছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫) ও পুলিশসহ বিভিন্ন সংস্থা। তারা যৌথভাবে লাইনচ্যুত বগি সরানো এবং রেললাইন সচল করার কাজ চালিয়ে যাচ্ছে। নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির আহমেদ জানান, দুর্ঘটনার কারণে এখন পর্যন্ত তিনটি ট্রেনের সূচি বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকাগামী উপবন এক্সপ্রেস, চট্টগ্রামগামী…

Read More

জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে অনলাইন ও অফলাইনে সমন্বিত (ব্লেন্ডেড) পদ্ধতিতে দেশের শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার। এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছ। শিগগিরই মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে রোজার ছুটি, বিভিন্ন আন্দোলন এবং অন্যান্য কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের সময়সূচিতে বিঘ্ন ঘটেছে। এ ক্ষতি পুষিয়ে নিতে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন ক্লাস চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একইসঙ্গে অনলাইন শিক্ষাকে আরও গুরুত্ব দিয়ে কিছু ক্লাস ভার্চুয়ালি নেওয়ার পরিকল্পনাও রয়েছে।…

Read More