দেশের নতুন মন্ত্রিসভার ৫০ জন সদস্যকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এ এস এম ইবনুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে৷ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৫০ জন মন্ত্রী হিসেব করে সব প্রস্তুতি রাখা হয়েছে। তবে তারেক রহমানের মন্ত্রিসভা এর চেয়ে কিছুটা ছোট অথবা পুরো পঞ্চাশজন নিয়েই হতে পারে। চিঠিতে বলা হয়েছে, আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীর…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
নিজেদের পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে চলমান বৈঠকের মধ্যেই হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার থেকে এ মহড়া শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল। এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সম্ভাব্য সামরিক ও নিরাপত্তাজনিত হুমকির কারণে আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই মহড়ার আয়োজন করা হয়েছে। কত দিন এটি চলবে— সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি আইআরজিসি। আরও বলা হয়েছে, যতদিন মহড়া চলবে— ততদিন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ থাকবে। ইরানের হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথগুলোর মধ্যে একটি। জলপথে প্রতিবছর যে পরিমাণ তেল ও…
প্রথম ধাপে সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনা ১১টা নাগাদ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ ছাড়া, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভাকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ শপথের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ নিয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করছে। তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে জিয়া পরিবারের তৃতীয় একজন ক্ষমতায় আসছেন। তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা…
সাধারণ নাগরিকদের আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানিয়েছে সৌদি আরবের রয়্যাল কোর্ট। রোববার এ আহ্বান জানানো হয়। তারা বলেছে, মঙ্গলবার হবে শাবান মাসের ২৯তম দিন। এদিন সন্ধ্যার পর পূর্ব গগনে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে রয়্যাল কোর্ট বলেছে, কেউ যদি খালি চোখে অথবা দূরবীণ ব্যবহার করে চাঁদ দেখতে পান তাহলে তা যেন নিকটস্থ কোর্টে অবহিত করেন। যাদের চাঁদ দেখার প্রতি আগ্রহ আছে তাদের আঞ্চলিক চাঁদ দেখা কমিটিতে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছে রয়্যাল কমিটি। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও মুসলিমদের স্বার্থে এতে আগ্রহীদের সামিল হওয়ার জন্য বলা হয়েছে। (সূত্র: সৌদি…
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আজ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরাও। এর আগে, মঙ্গলবার সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও এবার বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠানটি হচ্ছে সংসদ ভবনের উন্মুক্ত চত্বরে। দক্ষিণ প্লাজায় নির্মিত হয়েছে অস্থায়ী বিশাল মঞ্চ ও ভিভিআইপি জোন। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায়। শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন তারা। শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান হবে। শপথে অংশ নিতে সকাল ৯টা থেকে সংসদ ভবনের গেটে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করে। শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আগে পড়ানো হবে। সেই অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় দলটি থেকে নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা শপথ নেবেন। এদিকে শপথ অনুষ্ঠান উপলক্ষ্যে সংসদ ও তার চারপাশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। যারা নির্বাচিত হয়েছেন, ভেতরে প্রবেশের সময় তাদের…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ১১ দলীয় ঐক্যের নেতারা। রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ, ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা। এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব…
জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছে ইতালি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বার্তায় শুভেচ্ছা জানানো হয়। অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন। নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে আন্তরিক শুভেচ্ছা। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী এবং দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য আমরা সব রাজনৈতিক পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই। ইতালি সরকার বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ সংলাপ এবং দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার সম্ভাবনা নিয়ে অত্যন্ত আশাবাদী।
ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকের এক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে তিনি বলেন, ‘আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রীসভা।’ এদিকে নির্বাচনের পর দেশজুড়ে নৈরাজ্য ও জুলুমতন্ত্র শুরু হয়েছে অভিযোগ করে তা অবিলম্বে বন্ধের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্যথায় দলটিকে শেখ হাসিনার পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি হুঁশিয়ারি প্রদান করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ইতিবাচক ধারার রাজনীতির পরিবর্তন আনতে জামায়াত ইসলামির আমির শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ (রোববার) সন্ধ্যা ৭ টায় জামায়াতে আমির আর রাত ৮টা নাহিদের বাসায় যাওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যানের। বিএনপির মিডিয়া উইং এর সদস্য শামসুদ্দিন দিদার ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশের ইতিবাচক ধারার রাজনীতি আগামীকাল থেকে সূচনা হচ্ছে। তারই অংশ হিসেবে সন্ধ্যায় ৭টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমির শফিকুর রহমানের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর রাত ৮টার দিকে তিনি বাড্ডায় এনসিপির আহ্বায়ক নাহিদ…
