দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের দাবি উৎসব ভাতা মূল বেতনের শতভাগ করার বিষয়ে ইতিবাচক সংকেত দিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশ্বাস প্রদান করেন। বর্তমানে বেসরকারি শিক্ষকরা মূল বেতনের মাত্র ২৫ থেকে ৫০ শতাংশ উৎসব ভাতা পেয়ে থাকেন, যা সরকারি কর্মচারীদের তুলনায় অনেক কম। সরকারি কর্মচারীরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পেলেও বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে এই বৈষম্য কেন—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী অত্যন্ত স্পষ্টভাবে তার পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতার সীমাবদ্ধতার বিষয়টি সরকারের নজরে রয়েছে। বর্তমান সরকারের এই…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠনে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের নিয়ে গঠিত বোর্ড অপ পিসের প্রথম বৈঠক শুরু হচ্ছে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গাজার ভবিষ্যৎ নিয়ে বহু অমীমাংসিত প্রশ্ন ঝুলে থাকা অবস্থায় অনুষ্ঠেয় ওই বৈঠকে ৪৫টিরও বেশি দেশের প্রতিনিধিদের অংশ নিতে পারেন। গাজায় যুদ্ধে ভুক্তভোগী জনগণের জন্য মানবিক সহায়তার প্রবাহ, পুনর্গঠন তহবিলের পরিমাণ এবং হামাস যোদ্ধাদের নিরস্ত্রীকরণ ও এর সঙ্গে ইসরায়েলি সেনা প্রত্যাহারের মতো বিভিন্ন ইস্যু আগামী কয়েক সপ্তাহে বোর্ডটির কার্যকারিতা যাচাইয়ের ক্ষেত্রে বড় প্রশ্ন হিসেবে দেখা দেবে। সম্প্রতি ওয়াশিংটনে অবস্থিত ইউএস ইনস্টিটিউট অব পিসের নাম পরিবর্তন করে নিজের নামে রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড…
জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি শিগগিরই শুরু হবে এবং সর্বোচ্চ ১৮০ দিনের মধ্যে এই কর্মসূচি দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। পানিসম্পদ মন্ত্রী বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় এই কর্মসূচিটাকে (খাল খনন) একটা মহা-বিপ্লবে পরিণত করেছিলেন। দীর্ঘদিন থেকে আমরা দেশবাসী ভুক্তভোগী। খাল খননও নেই, জলাবদ্ধতা অথবা জলাশয়ে কোনো পানিও নাই, সেচের ব্যবস্থাও নেই— সবকিছু থেকে আমরা দেশবাসী বঞ্চিত। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক…
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড প্রতিটি পরিবারেরে নারীদের কাছে পৌঁছে দেয়ার সিদ্ধান্ত হয়েছে এবং ঈদের আগেই এর কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বর্তমানে যে ভাতা কার্ডগুলো চালু আছে তা বজায় থাকবে। ফ্যামিলি কার্ডে প্রদত্ত অর্থ আগের যে কোনো ভাতার চেয়ে দ্বিগুণেরও বেশি হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, কার্ড বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে যা আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে। এ সময় ডা. জাহিদ বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক প্রভাব থাকবে…
বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তারেক রহমানের কাছে লেখা এক চিঠিতে অভিনন্দন জানানো হয়। চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক এই বিজয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়। চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমিকদের উপকারে আসবে—এমন প্রত্যাশার…
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের মনে রাখতে হবে, একটা বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত রাস্ট্রব্যবস্থার ওপর দিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে আমরা কাজ করছি। আমরা জনগণের ট্যাক্সে চলি, তাই জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের ওপর উপস্থাপনা করেন মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। মন্ত্রী বলেন, একটি সফল রাষ্ট্র বিনির্মাণে আমাদের সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা অত্যন্ত জরুরি। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র এই তিনটি স্তর একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি ভিন্নমত ও বিভেদ…
নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে। আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের সাথে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি। মন্ত্রী বলেন, প্রায় দীর্ঘ দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। তাই আমাদের নিকট জনগণের প্রত্যাশা অনেক। সে প্রত্যাশা পূরণে আমরা দ্রুত আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে চাই। আমরা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যে জনপ্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক সংস্কার করতে চাই, প্রথমে তার অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। মন্ত্রী আরও বলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন ও…
বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদক-২০২৬ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এবারের মনোনীতদের তালিকায় অভিনয়ে রয়েছেন ফরিদা আক্তার ববিতা। চারুকলায় নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার। স্থাপত্যে মনোনয়ন পেয়েছেন মেরিনা তাবাসসুম। সংগীতে মরণোত্তর সম্মাননা পাচ্ছেন আইয়ুব বাচ্চু। নৃত্যে স্বীকৃতি পাচ্ছেন অর্থী আহমেদ এবং পালাগানে ইসলাম উদ্দিন পালাকার। সাংবাদিকতায় মনোনীত হয়েছেন শফিক রেহমান। শিক্ষাক্ষেত্রে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার। ভাস্কর্যে স্বীকৃতি পাচ্ছেন তেজস হালদার জস। এ ছাড়া সংগীতাঙ্গনে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-কে একুশে…
শিক্ষাখাতে প্রশাসনিকভাবে কোনো ধরনের দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেছেন নবনির্বাচিত শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। নবনির্বাচিত শিক্ষামন্ত্রী বলেন, মব করে পরীক্ষা বন্ধ করা বা অটোপাসের মতো পরিস্থিতি থেকে বেরিয়ে এসে শিক্ষাকে যুগোপযোগী করে গড়ে তোলা হবে। বিগত সময়ে বিভিন্ন প্রকল্পের নামে যারা অর্থ অপচয় করেছেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে। এসময় দাবি আদায়ের জন্য শিক্ষকদেরকে আর রাজপথ দখল করে আন্দোলন করতে হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। এহসানুল হক মিলন বলেন, শিক্ষাখাতে প্রশাসনিকভাবে কোনো ধরনের দুর্নীতি বা…
ভিন্নমতকে স্বাগত জানিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি। পোস্টে জামায়াত আমির লিখেন, ‘মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই গণ–অভ্যুত্থান হয়েছিল। ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকারি দল ও আমরা—উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।’ তিনি আরও লিখেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়—স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি।’
