Author: বিজয় টিভি নিউজ ডেস্ক

চলতি বছরের শুরুতে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান সবাইকে চমকে দিয়ে বিয়ে করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে। বর্তমানে এই তারকা দম্পতি বেশ ভালো সময় কাটাচ্ছেন, যার ঝলক তারা প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি রোজা আহমেদ তার নতুন কিছু ছবি শেয়ার করে নেটিজেনদের মন জয় করেছেন। রোজা আহমেদ তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু নতুন ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে একটি সোফায় বসে মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দী হতে দেখা যায়। তার এই স্নিগ্ধ হাসিতে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। ছবির ক্যাপশনে রোজা লিখেছেন, ‘সোনালী সুতোর কাজ, গল্পে ভরা এক মন।’ ছবিগুলো প্রকাশের পর পরই তার কমেন্ট বক্স ভরে উঠেছে…

Read More

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এবং অভিনেতা অনির্বাণ চক্রবর্তী এবার প্রথমবারের মতো এক ফ্রেমে কাজ করতে চলেছেন। দীর্ঘদিনের প্রতীক্ষার পর এই দুই তারকাকে একসঙ্গে পর্দায় দেখতে পাবেন দর্শক। কিছুদিন আগেই ‘একেন বাবু, বেনারসে বিভীষিকা’ মুক্তির পর স্বস্তিকা তার ইচ্ছার কথা জানিয়েছিলেন যে, তিনি অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে চান। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পরিচালক অর্জুন দত্তের নতুন ছবি ‘বিবি পায়রা’তে একসঙ্গে দেখা যাবে স্বস্তিকা ও অনির্বাণকে। অর্জুন দত্তের সঙ্গে এটি স্বস্তিকার তৃতীয় কাজ। এর আগে এই পরিচালকের সঙ্গে তিনি ‘গুলদস্তা’ এবং ‘শ্রীমতি’ ছবিতে কাজ করেছেন। এবারের ছবিতে অনির্বাণ চক্রবর্তীর উপস্থিতি নিঃসন্দেহে দর্শকদের জন্য এক বাড়তি পাওনা। ছবির…

Read More

দেখতে দেখতে কেটে গেল পাঁচটি বছর। ২০২০ সালের ১৪ই জুন মারা গেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার আকস্মিক মৃত্যুতে শুধু পরিবার নয়, সারা বিশ্বের অগণিত ভক্তকুলের মনে গভীর শোকের ছায়া নেমে এসেছিল। আজও তার অনুপস্থিতি ভক্তদের হৃদয়ে একইরকম ব্যথা জাগায়। প্রতি বছর এই দিনে সুশান্তের স্মৃতিতে অনুরাগীরা নানাভাবে তাদের ভালোবাসা ও শ্রদ্ধা জানান। শনিবার ছিল সুশান্তের পঞ্চম মৃত্যুবার্ষিকী। এই দিনে তার অগণিত ভক্ত স্মৃতির সরণি বেয়ে হেঁটেছেন। মুম্বাইয়ে ভক্তরা সুশান্তের আত্মার শান্তি কামনায় এক বিশেষ যজ্ঞের আয়োজন করেন। অভিনেতার ছবিতে তিলক পরিয়ে এবং প্রার্থনা সভার মাধ্যমে তারা প্রিয় তারকাকে শ্রদ্ধা জানান। পাঁচ বছর আগে অতিমারির আবহে যখন সুশান্তের মৃত্যুর…

Read More

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল দেবগন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি কখনোই দিনে ২০ ঘণ্টার বেশি কাজ করেননি। পরিবার এবং প্রযোজকদের সহযোগিতার কারণেই কাজ ও সংসার সামলাতে তার কোনো অসুবিধা হয়নি বলেও তিনি উল্লেখ করেন। ৫০ বছর বয়সী কাজল নব্বইয়ের দশকের অন্যতম সফল বাণিজ্যিক অভিনেত্রী। আজও তার জনপ্রিয়তা তুঙ্গে। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সেইসব অভিনেতাদের একজন ছিলাম যারা এক সময়ে একটি মাত্র ছবিতেই কাজ করতে পছন্দ করতাম।’ তার কথায়, ‘একসঙ্গে একাধিক প্রজেক্টে কাজ করার পক্ষপাতী ছিলাম না আমি। একটি শেষ হলে তবেই অন্যটি করতে রাজি হতাম। দিনে ২০ কিংবা তার বেশি ঘণ্টা কাজ করতাম না কখনোই। এই সিদ্ধান্ত নিতে পরিবারকে পাশে…

Read More

এক সময় বহু নারীর পছন্দের পুরুষ ছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। একের পর এক নারীসঙ্গে জড়িয়েছেন তিনি। নিজস্ব স্টাইলে এক সময় বলি পাড়ার হার্টথ্রব ছিলেন এই নায়ক। বহু সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ব্যক্তিজীবনে কয়েক শতাধিক নারীর সঙ্গেই ঘনিষ্ট সম্পর্কে লিপ্ত হয়েছেন তিনি। যা নিয়ে তৈরি হয়েছে সিনেমার গল্পও। সেখানেও উঠে এসেছে অভিনেতার খুল্লাম খুল্লা জীবন। তবে কখনও কখনও সঞ্জয়ের এসব কাজ যে মাত্রা ছাড়িয়েছে তা পরবর্তীকালে স্বীকার করে নিয়েছেন পর্দার ‘মুন্নাভাই’। একটি ইংরেজি সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় জানিয়েছেন, একসময় একইসঙ্গে তিনজন নায়িকার সাথে সম্পর্কে ছিলেন তিনি। অভিনেতার স্বীকারোক্তি, ‘মানুষের ভালবাসা পেতে তো ভালই লাগে! বিশেষ করে যদি সেটা নারীদের থেকে…

Read More

‘কাজলরেখা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে মন্দিরা চক্রবর্তীর। অভিনয় ক্যারিয়ারের শুরুতেই জানিয়েছিলেন, তার পছন্দের অভিনেতার নাম আরিফিন শুভ। ভাগ্যক্রমে প্রিয় তারকার সঙ্গেই পরবর্তী সিনেমায় কাজের সুযোগ পেয়ে যান তিনি। ঈদে মুক্তি পেয়েছে শুভ-মন্দিরার ‘নীলচক্র’ সিনেমা। যেখানে দুজনের জুটি বেশ পছন্দ হয়েছে দর্শকদের। এছাড়া সিনেমার প্রচারেও দেখা গেছে নায়ক-নায়িকার খুনসুটি। যা দেখে পর্দার এই মিষ্টি যুগলকে বাস্তবেও এক হওয়ার পরামর্শ দিচ্ছেন দর্শকেরা। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে সিঙ্গেলই রয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। যে কারণে ‘নীলচক্র’ সিনেমা দেখার পর অনেকেরই মত, বাস্তবেও বেশ মানাবে মন্দিরার সঙ্গে অভিনেতাকে। ভক্তদের এমন ইচ্ছের কথা অভিনেত্রীর কান পর্যন্তও পৌঁছেছে। বিষয়টি নিয়ে সম্প্রতি সংবাদ সম্মেলনেও কথা…

Read More

আধুনিক পপ সংগীতের রানী তথা ‘কুইন বি’ নামে খ্যাত মার্কিন গায়িকা বিয়ন্সে। বিশ্বের নামী এই তারকা ক্যারিয়ারে অর্জন করেছেন অসংখ্য সম্মাননা। সম্প্রতি একটি কনসার্ট ট্যুরে অংশ নিয়েছেন এই শিল্পী। কিন্তু সেই ট্যুরে গিয়েই বিপাকে পড়েছেন বিয়ন্সে। কারণ, ভরা মঞ্চে পারফর্ম করার সময় খুলে যায় তার পোশাক; আর তা বিচক্ষণতার সাথেই সামলে নেন এই শিল্পী। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সে সময় ২০২২ সালে মুক্তি পাওয়া ‘রেনেসাঁ’ অ্যালবাম থেকে ‘আই অ্যাম দ্যাট গার্ল’ গানটি গাইছিলেন বিয়ন্সে। গায়িকার চোখে তখন রোদচশমা। মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে নাচও করছিলেন তিনি। নাচ করতে করতে এক পা মঞ্চে ফেলে দাঁড়িয়ে পড়লেন বিয়ন্সে। পা ফেলার…

Read More

বলিউডের আইটেম গানে ঝড় তোলার জুড়ি নেই তামান্না ভাটিয়ার। তার উষ্ণ গড়ন আর নাচের তালে কেঁপেছে অসংখ্য দর্শক। কিন্তু তার রূপের মোহে দর্শক কাবু হওয়ার আগেই নিজের শরীরের প্রেমে পড়েছেন তামান্না! শুধু তাই নয়, প্রকাশ করলেন কিছু গোপন অভ্যাসও। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন, ‘আমি সত্যিই আমার শরীরকে ভালোবাসি। কাজের ব্যস্ত দিনের শেষে গোসলের সময় আমি শরীরের প্রতিটি অংশকে স্পর্শ করে ধন্যবাদ জানাই। শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমি জানি প্রতিদিন সে কীভাবে আমাকে সহ্য করে।’ তামান্না আরও জানান, ছোটবেলায় তিনি মনে করতেন ছিপছিপে শরীর মানেই সুন্দর। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে শিখেছেন, সৌন্দর্য বা আত্মসম্মান শুধু শরীরের মাপে আটকে…

Read More

দেশের বিরোধিতা করছেন, করছেন বিশ্বাসঘাতকতা; এমনই দেশদ্রোহী তকমা পেলেন ভারতীয় তারকা দিলজিৎ দোসাঞ্জ। আসন্ন সিনেমা ‘সর্দারজি ৩’ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন এই পাঞ্জাবি শিল্পী। ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ২৭ জুন। কিন্তু পেহেলগাম কাণ্ডের পর বদলে গেছে ভারত-পাকিস্তান সম্পর্কের সমীকরণ; তাই বিতর্কের জালে জড়ালেন দিলজিৎ। ‘সর্দারজি ৩’ সিনেমায় দিলজিৎ-এর সঙ্গে অভিনয় করেছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির, নাসির চিনোতি, ড্যানিয়েল খাওয়ার ও সালিম আলবার। আর এতে ছবির ওপর নিষেধাজ্ঞা জারির দাবি উঠেছে ভারতের বিভিন্ন মহল থেকে। এবার পেলেন ‘বিশ্বাসঘাতক’ ও ‘দেশদ্রোহী’ তকমা। শুক্রবার ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ সংস্থাটির সভাপতি বিএন তিওয়ারি নিন্দায় সরব হন দিলজিতের বিরুদ্ধে। এমনকি, ভারতের…

Read More

এবার ঈদে মুক্তি পেয়েছে হাফ ডজন সিনেমা। তার মধ্যে একটি আদর আজাদ ও পূজা চেরির সিনেমা ‘টগর’। কিন্তু হতাশাজনক বিষয় হলো, এবার সিনেপ্লেক্সে একেবারেই দর্শক টানতে পারেনি সিনেমাটি। যে কারণে দ্বিতীয় সপ্তাহের সিডিউলে সিনেপ্লেক্স এ জায়গা পায়নি ‘টগর’। কিন্তু সিনেমার নায়ক আদর আজাদের দাবি, নিজেদের সিদ্ধান্তেই প্রদর্শনী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। জানা গেছে, স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমা থেকে নেমে গেছে সিনেমাটি। সঙ্গে নতুন সপ্তাহের হল লিস্ট সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন আদর আজাদ। ঢাকার আজাদ সিনেমা হল, নীলফামারীর বাবু টকিজ এবং নওগাঁর ফাইভ স্টার সিনেমা হলে দ্বিতীয় সপ্তাহে চলবে সিনেমাটি। হল লিস্ট শেয়ার করে আদর আজাদ উল্লেখ…

Read More