তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ছোট বেলায় একটি বিজ্ঞাপনে মডেল হয়ে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। শিশুশিল্পী হিসেবে তার খ্যাতি ছিল আকাশচুম্বী। সেই ছোট্ট দীঘি এখন পুরোদস্তুর নায়িকা। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমা এবং ওয়েবসিরিজে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। হঠাৎ করেই দীঘির বেশ কয়েকটি ছবি দেখে রীতিমতো চমকে গিয়েছেন ভক্তরা! কারণ, কনে সাজে নিজেকে মেলে ধরলেন এই নায়িকা; ভক্তদের মাঝেও ওঠে নানা কৌতূহল ও প্রশ্ন- তবে কী বিয়ের পিঁড়ি থেকে সরাসরি ধরা দিলেন দীঘি? অবশ্য কনে সেজে কিংবা ব্রাইডাল লুকে ধরা দেওয়াটা দীঘির ক্ষেত্রে নতুন কিছু নয়। এর আগেও বহুবার কনে সেজেছেন এই নায়িকা। এবারও সাজলেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
রাতের মধ্যে দেশের সাত অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার (২৯ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার দেওয়া রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (৩০ জুন) সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ…
চলতি ২০২৪-২৫ অর্থবছরের ২৮ জুন পর্যন্ত প্রবাসীরা ৩০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে বা এক বছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। রোববার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, চলতি মাসের (জুন) ২৮ দিনে প্রবাসী ২৫৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা ধরে যার পরিমাণ ৩০ হাজার ৯৭৮ কোটি টাকার বেশি। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬১ কোটি ৬১ লাখ ৪০ হাজার ডলার। এ ছাড়া রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে ৫৫ কোটি ৬৫ লাখ ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে ৩৬ কোটি ১২ লাখ ডলার এবং…
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ৩৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৬০ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৮৬৭ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৭২৯ জন। মারা গেছেন ৪২ জনের। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক…
চলতি বছরের জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। রোববার (২৯ জুন) বিকেলে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধিত প্রাইসিং ফর্মুলা বা গাইডলাইনের আলোকে ২০২৫ সালের জুলাই মাসের জন্য ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ, আগামী মাসে জ্বালানি তেলের দাম বাড়ছে না, জুন মাসেরটাই থাকছে। সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই মাসে ডিজেল প্রতি লিটার ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১২২ টাকা এবং পেট্রোল ১১৮ টাকায় বিক্রি হবে, যা কার্যকর হবে ১ জুলাই থেকে। এর আগে, মে মাসে প্রতি লিটার ডিজেলের মূল্য ১০৪ টাকা, পেট্রোলের দাম ১২১ টাকা…
ঢাকায় ৩ বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি কার্যালয় চালু হবে। রোববার (২৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠকে সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদন হয়। এমনটি জানিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। জাতিসংঘের মানবাধিকার কার্যক্রম পরিচালিত হয় এর প্রধান সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা থেকে। তবে সরেজমিন মানবাধিকার পর্যবেক্ষণ, সুরক্ষা ও কারিগরি সহায়তার লক্ষ্যে সংস্থাটির মানবাধিকার হাইকমিশনার বিশ্বের ১৮টি দেশে নিজস্ব কার্যালয় পরিচালনা করে। সমঝোতা স্মারক অনুমোদনের ফলে এখন বাংলাদেশেও তাদের একটি আঞ্চলিক কার্যালয় চালু হবে। এর আগে গত বছরের অক্টোবরে জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্কের ঢাকা সফরের সময় জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি কার্যালয় চালুর কথা বলা হয়েছিল। এ বিষয়ে সে সময় সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন…
এবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআরের) আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসমূহের সকল শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনতিবিলম্বে এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা কাজে না ফিরলে সরকার আরও কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়। রোববার (২৯ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বাজেট ব্যবস্থাপনায় উন্নয়নমুখী কার্যক্রম পরিচালনার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো দুর্বল রাজস্ব সংগ্রহ ব্যবস্থা। রাষ্ট্রের প্রয়োজনের তুলনায় আমাদের রাজস্ব সংগ্রহ অনেক কম। এর মূল কারণ হলো আমাদের রাজস্ব আহরণ ব্যবস্থাপনার নানা দুর্বলতা, অনিয়ম ও দুর্নীতি। এই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার সকল অংশীজনের পরামর্শ অনুযায়ী এনবিআর পুনর্গঠনের…
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ১৬ জুলাই, ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত হবে। রোববার (২৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে একথা জানান তিনি। আর ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবসের যে ঘোষণা দেয়া হয়েছিল সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। পোস্টে উল্লেখ করেন, ১৬ জুলাই, ‘জুলাই শহীদ’ দিবস, ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’ দিবস পালিত হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৮ আগস্ট কোনও দিবস পালিত হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। এর আগে, গত বুধবার ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে…
রাষ্ট্রদ্রোহ ও অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরে বাংলা থানার মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৯ জুন) এ মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এদিন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইসতিয়াক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর…
৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস থেকে সরে এলো অন্তর্বর্তী সরকার । ১৬ জুলাই শহিদ দিবস এবং ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার (২৯ জুন) প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম দুপুর ২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। এর আগে গত বুধবার (২৫ জুন) ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ’ দিবস ঘোষণা করে পরিপত্র জারি করেছে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। পরিপত্রে বলা হয়, সরকার প্রতিবছরের ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ’ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। দিনটিকে ‘নতুন বাংলাদেশ’ দিবস হিসেবে পালনের জন্য গত…
