যুক্তরাষ্ট্র উচ্চ মূল্যস্ফীতি ও জ্বালানি তেলের দাম বাড়ার কারণে চলতি সপ্তাহে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন গুঞ্জন জোরালো হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে সুদবিহীন সম্পদ স্বর্ণের দামে বড় পতন ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বেলা ৩টা ৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩০৮ দশমিক ২৪ ডলারে নেমে এসেছে। আর ডিসেম্বরে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৮ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। ইউবিএস-এর বিশ্লেষক জিওভানি স্তাউনোভো বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘গত সপ্তাহে মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর বিনিয়োগকারীরা এখন ফেডারেল রিজার্ভের সুদের হার…
Author: বিজয় টিভি নিউজ ডেস্ক
শিল্প-কারখানাগুলোতে মঙ্গলবার রাত থেকে সংকট শুরুর আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক এ তথ্য জানিয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের প্রথম সারির ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। সভাটি প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়। সভা শেষে ব্যবসায়ী নেতারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। ফজলুল হক বলেন, ‘সমাজের প্রতিটি স্তরের মানুষ জ্বালানি সমস্যায় কমবেশি ভুগছিলেন। গ্যাস ও বিদ্যুৎ…
দেশে স্থানীয় সরকার নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। সরকারের ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবে আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই এ নির্বাচন প্রক্রিয়া শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে মাঠপর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ের নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক আলাপকালে এসব গুরুত্বপূর্ণ তথ্য জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। পরিকল্পনার বিষয়টি স্পষ্ট করে এই কমিশনার বলেন, আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। এর প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত…
সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) কর্তৃক আয়োজিত দেশব্যাপী দুইদিনের ‘গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন’ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে। এই ক্যাম্পেইন উপলক্ষে মাধবপাশা ইউনিয়নের শিকদার বাড়ির প্রাঙ্গনে গর্ভবতী মায়েদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই দিনব্যাপী এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসএমসি এবং এসএমসি ইএল-এর চেয়ারম্যান ফারুক আহমেদ; এসএমসি এবং এসএমসি ইএল-এর পরিচালনা পর্ষদের পরিচালক সিদ্দিকুর রহমান চৌধুরী এবং ডা. জহির উদ্দিন আহমেদ; এসএমসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তছলিম উদ্দিন খান; এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড (এসএমসি ইএল)-এর ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির। এসএমসি’র প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়সহ মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও…
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে জ্ঞান না থাকলে মুসলিমরা পিছিয়ে পড়বে বলে সতর্ক করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার মতে, এআই সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকলে মুসলিম সমাজ ‘পরাধীন’ হয়ে পড়তে পারে এবং নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে মুসলিমরা বাইরের শক্তির প্রভাবের কাছে দুর্বল হয়ে পড়তে পারে। একই সঙ্গে প্রযুক্তির উন্নয়নের সঙ্গে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ রক্ষার ওপরও গুরুত্ব দেন তিনি। বার্তাসংস্থা আনাদোলু বলছে, রোববার (১৩ সেপ্টেম্বর) ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কোঝিকোড়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আনোয়ার ইব্রাহিম এসব কথা বলেন। মুসলিম ও আলেম সমাজের উদ্দেশে তিনি বলেন, ‘জ্ঞান ছাড়া আমরা ব্যর্থ হব। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে না জানলে…
নয়াদিল্লিতে ব্রিকস জোটের সম্মেলনে ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়াকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে চীন ও ভারত এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই প্রস্তাবকে স্বাগতও জানিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্টের প্রেস সচিব দিমিত্রি পেসকভ রুশ সংবাদসংস্থা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। গত কাল রোববার রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর ক্রেমলিনে এক ব্রিফিংয়ে পেসকভ বলেছেন, নয়াদিল্লিতে ব্রিক্স জোটের সম্মেলনের অবসরে পারস্পরিক আলোচনার সময় প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেন যুদ্ধের অবসানে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই যুদ্ধ থেকে বেরোনোর পথ খুঁজে বের করতে পুতিনকে সহযোগিতা করার আশ্বাস দেন তার। সাংবাদিকদের পেসকভ জানিয়েছেন, চীন ও ভারতের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন পুতিন। পাশাপাশি…
বিগত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। তবে সামনের দিনগুলোতে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা যাতে আর না বাড়ে, সে জন্য কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিশ্বব্যাংকের সহায়তায় আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্মপরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী। ড. আবদুল মঈন খান বলেন, ডেঙ্গুতে মৃত্যু আগেও ছিল, এখনও আছে। তবে বিগত বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম। ভবিষ্যতে এই সংখ্যা যাতে আর না বাড়ে, সে জন্য এখন থেকেই কার্যকর পদক্ষেপ…
ভারতের সঙ্গে বাংলাদেশের সমমর্যাদার ভিত্তিতে যে ধরনের সম্পর্কের প্রয়োজন সেই সম্পর্কই আমরা চাই- এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের স্বামী-স্ত্রীর সম্পর্ক প্রয়োজন নেই, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের প্রয়োজন রয়েছে কিন্তু অতীতের আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী যেই স্বামী-স্ত্রীর সম্পর্কের কথা বলেছে সেই সম্পর্কের প্রয়োজন নেই। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে তার নির্বাচনী এলাকায় তিনদিনের সফর শেষে ভোলা থেকে ঢাকায় রওনা দেয়ার পূর্বে সার্কিট হাউজে অবস্থানকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ব্রিকসের ব্যাপারে এখনো তারা (ভারত) আমাদেরকে খোলাখুলি ভাবে কিছু জানায়নি। আমাদের প্রধানমন্ত্রীকে সঠিকভাবে একজন প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ করেনি।…
দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর অবশেষে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে পুরোপুরি প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। এরই মধ্যে কারখানার অ্যামোনিয়া প্ল্যান্ট চালু করা হয়েছে এবং কারিগরি কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুতই মূল ইউরিয়া সার উৎপাদনে যাচ্ছে চট্টগ্রাম আনোয়ারার এই সার কারখানাটি। সার কারখানা সূত্রে জানা গেছে, গ্যাস সরবরাহ পুনরায় নিশ্চিত হওয়ার পর গত ৯ সেপ্টেম্বর থেকে ইউরিয়া উৎপাদনের অন্যতম প্রধান কাঁচামাল অ্যামোনিয়া তৈরির কাজ শুরু হয়। তবে দীর্ঘদিন প্ল্যান্টটি বন্ধ থাকায় ইউরিয়া ইউনিটের কিছু পাইপলাইন ও যন্ত্রাংশে সাধারণ মেরামত ও সুরক্ষামূলক তদারকি চালানো হচ্ছে। এসব মেকানিক্যাল প্রস্তুতি সম্পন্ন হলেই পুরোদমে শুরু হবে ইউরিয়া উৎপাদন। সিইউএফএলের মহাব্যবস্থাপক (বাণিজ্য)…
সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনটি আগামী কয়েক দিনের মধ্যে পুনরায় চালু করা না গেলে দেশটিতে রপ্তানিযোগ্য তেলের মজুত পুরোপুরি শেষ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ এক ধাক্কায় প্রায় ৪ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক বাজারের তেল ব্যবসায়ী ও ক্রেতারা। ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এবং হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকার কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের সৃষ্টি হয়েছে, যার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এবং বিশ্বজুড়ে মূল্যস্ফীতি মারাত্মক রূপ ধারণ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব থেকে সরবরাহ আরও কমে গেলে এই সংকট চরম আকার ধারণ…
