আভিজাত্য ও আবেগের সংমিশ্রণে বাফটা ২০২৬-এর মঞ্চে হাজির হয়ে সকলের নজর কাড়লেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। রুপালি রঙের কাস্টম গুচি গাউন এবং সাদা স্টোল পরা আলিয়ার সাজে ছিল ক্লাসিক গ্ল্যামারের ছোঁয়া।
বাফতা’র রেড কার্পেটে আলিয়া শুধু তার স্টাইল দিয়ে নয় বরং আত্মবিশ্বাসী উপস্থিতি ও নরম মৃদু হাসি দিয়ে সকলের মন জয় করেছেন। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বলেন, ‘আলিয়ার এমন লুক আমরা আগে কখনও দেখিনি। আলিয়া সত্যিই নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন।’
ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া জানান, তিনি এই বিশেষ রাতের জন্য নিজেকে হলিউড আইকন মেরিলিন মনরোর–এর স্টাইলে সাজাতে চেয়েছিলেন। তার কথায়- ‘আমি চেয়েছিলাম রঙ ও আভিজাত্যে ছোয়ায় নিজেকে তুলে ধরতে এবং তা পেরেছি।’
তবে ফ্যাশনের চেয়েও বেশি আলোচনায় আসে আলিয়ার মাতৃত্বের গল্প। তিনি আবেগঘনভাবে জানান, তার জীবনের প্রকৃত অনুপ্রেরণা তার তিন বছর বয়সী মেয়ে রাহা। তিনি বলেন, ‘আমার মেয়ে আমার গানে নাচ করে। তাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখাটাই আমার কাছে জীবনের সেরা মুহূর্ত।’
এই অনুষ্ঠানে আলিয়া উপস্থাপক হিসেবেও মঞ্চে ছিলেন। তার সঙ্গে ছিলেন অস্কারজয়ী অভিনেতা সিলিয়ান মারফি, ইতালীয় তারকা মনিকা বেলুচ্চি এবং ব্রিটিশ অভিনেতা রিজ।
আলিয়ার এই উপস্থিতি প্রমাণ করে যে, ব্যস্ততার মধ্যেও একজন মায়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস তার সন্তান। গ্ল্যামার, আত্মবিশ্বাস ও মাতৃত্ব—এই তিনটি উপাদান দিয়েই আলিয়া ভাট বাফটা- ২০২৬ এর রাতকে মনে রাখার মতো করে তুলেছে।
