খুলনায় ওয়ালটন ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য উপহার পেলেন শতরুপা বিশ্বাস। দেশজুড়ে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ এর ‘ওয়ালটন হাউজফুল অফারে’ ফ্রিজ কিনে বিনামূল্যে ওয়ালটনের আরেকটি ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস স্টভ, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন এবং সাউন্ডবারসহ ঘরভর্তি নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য উপহার পেয়ে দারুণ খুশি শতরুপা ও তাঁর পরিবার।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে নগরীর শহীদ হাদিস পার্কে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান ক্রেতা শতরুপার কাছে এ সব পণ্য তুলে দেন। এ উপলক্ষে অনুষ্ঠানে উৎসবের আমেজ তৈরি হয়। ওয়ালটন প্লাজা ডাকবাংলা শাখার আয়োজনে হস্তান্তর অনুষ্ঠানে নগরীর বিভিন্ন প্রান্তের মানুষ উপস্থিত ছিল। নগরীতে শোভাযাত্রা বের করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, হেড অব সেলস এম এম নাজমুল হাসান, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন প্লাজা এইচআরএম বিভাগের প্রধান ফয়সাল ওয়াহিদসহ ওয়ালটন প্লাজা খুলনা অঞ্চলের বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তারা।
অনুষ্ঠানে জানানো হয়, শীত মৌসুমকে সামনে রেখে গত ১৭ নভেম্বর থেকে দেশব্যাপী ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ পরিচালিত হচ্ছে। এই সিজনে ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে ‘ওয়ালটন হাউসফুল অফার’ ঘোষণা করা হয়েছে। এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এছাড়াও রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত আকর্ষণীয় উপহার।
এই ক্যাম্পেইনের আওতায় সম্প্রতি খুলনার ডাকবাংলা ওয়ালটন প্লাজা শাখা থেকে একটি রেফ্রিজারেটর কেনেন শতরুপা বিশ্বাস। এরপর তার নাম, মোবাইল নম্বর ও ক্রয়কৃত ফ্রিজের বারকোডসহ বিস্তারিত তথ্য ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করেন তিনি। এর কিছুক্ষণ পরে শতরুপার নিবন্ধনকৃত মোবাইল নম্বরে ‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার এসএমএস আসে।
হস্তান্তর অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যক্ত করে শতরুপা বলেন, ‘‘প্লাজার ম্যানেজারকে ঘরভর্তি পণ্য উপহারের এসএমএসটি দেখালে তিনি জানান, ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ফ্রিজে কেনার সুবাদে আমি ওয়ালটন থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিনসহ ঘরভর্তি আরো অনেক ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়েছি। এটা শুনে আমি খুশিতে আত্মহারা হয়ে পড়ি।’’
তিনি আরও বলেন, ওয়ালটন ফ্রিজের মান ভালো। দেখতে সুন্দর। দামও হাতের নাগালে। তাই ওয়ালটন ফ্রিজ কিনেছিলেন। ক্রেতাকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তার মতো সাধারণ ক্রেতাকে ওয়ালটন সত্যি সত্যি উপহার বুঝিয়ে দিচ্ছে- এটা দেখার পর ওয়ালটনের প্রতি তার আস্থা ও শ্রদ্ধা আরও বেড়ে গেল।
বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত ও স্বয়ংক্রীয় করতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে ওয়ালটন। এর মাধ্যমে গ্রাহকের বিস্তারিত তথ্য ওয়ালটনের নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকে, যার ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজে সেবা পাওয়া যায়। এই কার্যক্রমে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসাহিত করতেই ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করে আসছে ওয়ালটন।

