Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 8 November 2026, 02:19: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল শুরু
    চট্টগ্রাম

    চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল শুরু

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 8, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল শুরু

    ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি গ্রাম নতুন বরিশল ইউনিয়নে যুক্ত করার প্রতিবাদে রেলপথ ও সড়ক অবরোধের ৪ ঘণ্টা পর কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনকারীরা। জেলা বিএনপির আশ্বাসে রোববার (৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে দাবি পূরণ না হলে আগামী ৩ দিনের মধ্যে আবারও অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। ট্রেন চলাচল স্বাভাবিকের বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিক।

    এর আগে, রোববার সকাল সোয়া ৭টা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা এলাকায় রেলপথ ও সড়ক অবরোধ করেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। এতে ট্রেন ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রেলপথ অবরোধের কারণে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী অন্তত ৭টি আন্তঃনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

    খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ৬টি গ্রাম নিয়ে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার প্রস্তাবনায় নতুন ইউনিয়নটি গঠিত হয়। তার বাড়ি বরিশল গ্রামে, যা আগে বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। বাসুদেব ইউনিয়ন থেকে চান্দি, কোড্ডা, শ্যামনগর, কোড়াবাড়ি, বৈষ্ণবপুর ও বরিশল গ্রাম বিচ্ছিন্ন করে নতুন বরিশল ইউনিয়নে যুক্ত করার প্রতিবাদে আন্দোলন করে আসছেন এসব গ্রামের বাসিন্দারা। আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বাসুদেব ইউনিয়ন বিএনপির একাংশ।

    পরে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা আপাতত ৭২ ঘণ্টার জন্য অবরোধ কর্মসূচি স্থগিত করেন। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিক  জানান, আন্দোলনকারীরা ৪ ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়ায় আটকে থাকা যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

    আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাসুদেব ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম নয়ন বলেন, আমরা নতুন বরিশল ইউনিয়নের সঙ্গে সংযুক্ত হতে চাই না। তার জন্য আজকে সকাল ৭টা থেকে আমরা অবরোধ কর্মসূচি পালন করেছি। জেলা বিএনপির পক্ষ থেকে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ তিনি আসছেন আমরা তার সঙ্গে কথা বলে আপাতত ৭২ ঘণ্টার জন্য আমরা কর্মসূচি প্রত্যাহার করলাম।

    তিনি আরও বলেন, আমরা এখন জেলা প্রশাসক কার্যালয়ে সভা করতে যাব। আশা করি সরকার আমাদের দাবি মেনে নেবেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নির্দেশে এখানে এসেছি। আপনারা আমাদেরকে ৩ দিনের আল্টিমেটাম দিয়েছেন এবং আজকে এই মুহূর্ত থেকে আপনাদের আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন।

    তিনি আরও বলেন, তবে আমরা আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদের ইউনিয়নের পক্ষ থেকে ৫ জন প্রতিনিধি আমাদের সাথে যাবেন। ওইখানে ডিসি সাহেব থাকবে, প্রশাসনের কর্মকর্তারা থাকবে, আমাদের সদরের এমপি মহোদয় থাকবে, আমরা থাকব। আপনাদেরকে নিয়ে আলোচনা করে সুন্দরভাবে কিভাবে সিদ্ধান্ত দেওয়া যায়, আপনাদের আবেগ অনুভূতি কিভাবে মূল্যায়ন করা যায় সেই লক্ষ্যে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেবো।

    ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, বাসুদেব ইউনিয়ন থেকে ৬টি গ্রাম আলাদা করার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা অবরোধ কর্মসূচি পালন করেন। প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেছেন।

    চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ
    পূর্ববর্তী খবরদুর্নীতিতে ধ্বংস হয়েছে সমবায় সমিতি, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির
    পরবর্তী খবর জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি

    আরো সংবাদ পড়ুন

    জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি

    বিচার বিভাগকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী

    তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি

    ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ

    নারীদের বাদ দিয়ে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সম্ভব নয়: শামা ওবায়েদ

    আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল লাগবে না

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

    November 8, 2026

    হামাসকে সন্ত্রাসী সংগঠন বলতে নারাজ ইসরায়েলের আরব নেতা আব্বাস

    November 8, 2026

    জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর

    November 8, 2026

    জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি

    November 8, 2026

    চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল শুরু

    November 8, 2026

    দুর্নীতিতে ধ্বংস হয়েছে সমবায় সমিতি, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির

    November 8, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • YoutubeSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.