Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 15 October 2026, 02:52: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » পানির মধ্যেই পরীক্ষা দিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা
    চট্টগ্রাম

    পানির মধ্যেই পরীক্ষা দিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কApril 30, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    পানির মধ্যেই পরীক্ষা দিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা

    শ্রেণিকক্ষে জলাবদ্ধতার মাঝেই পানিতে পা ডুবিয়ে পরীক্ষা দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে নগরীর ধর্মপুরে অবস্থিত কলেজের ডিগ্রি ও অনার্স শাখার ক্যাম্পাসে এ চিত্র দেখা গেছে। গত কয়েকদিনের টানা ঝড়-বৃষ্টির ফলে কুমিল্লা নগরীর বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি প্রবেশ করেছে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতে।

    এর আগে কুমিল্লা নগরীর কান্দিরপাড় রামমালা এলাকার ইশ্বর পাঠশালা (উচ্চ বিদ্যালয়) কেন্দ্রে জলাবদ্ধতায় বেঞ্চে পা উঠিয়ে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার ছবি ভাইরাল হয়। যা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে ফোন করে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়। বুধবার ইশ্বর পাঠশালা পরিদর্শন করেন সিটি করপোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এসবের মধ্যেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি ও অনার্স শাখার ক্যাম্পাসে একই চিত্র ভেসে উঠল।

    শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। গত মঙ্গলবার ও বুধবারের টানা বৃষ্টিতে কলেজে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কলেজের কলাভবন, বিজ্ঞান ভবনের নীচ তলার পরীক্ষার হলে জলাবদ্ধতার ফলে পানিতে পা ডুবিয়েই পরীক্ষা দিতে হয়েছে ফাইনাল ইয়ারের শিক্ষার্থীদের। বিজ্ঞান ভবন এবং কলাভবনে সবচেয়ে বেশি পানি ছিল। সেকারণে অনেকটা বাধ্য হয়ে পানিতে পা ডুবিয়ে পরীক্ষা দিতে হয়েছে। এছাড়াও কলেজে পানি মাড়িয়েই চলাফেরা করতে হচ্ছে সবাইকে।

    সরেজমিনে দেখা গেছে, কেবল কলেজ ক্যাম্পাস নয়, পানি ঢুকে পড়েছে বেশ কয়েকটি ভবনেও। দক্ষিণ পাশে সীমানাপ্রাচীর না থাকায় সেদিক দিয়ে পানি প্রবেশ করে। কলেজের ব্যবসায় শিক্ষা ভবন, কলাভবন, মিলেনিয়াম ভবন এবং কেন্দ্রীয় লাইব্রেরির নীচ তলার ফ্লোর পানিতে ডুবে আছে।

    কয়েকজন অভিভাবক বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এতে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। কিন্তু ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির মানোন্নয়ন থমকে আছে। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এখানে বর্ষার জন্য অপেক্ষা করতে হয় না। এগুলোর স্থায়ী সমাধান না করতে পারলে শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে না৷

    কলেজের অধ্যক্ষ আবুল বাসার ভূঁঞা বলেন, আশপাশের সকল স্থাপনা, বসতবাড়ি কলেজ ক্যাম্পাসের থেকে উঁচু। তাছাড়া দক্ষিণ পাশে কোনো সীমানাপ্রচীর নেই। কলেজ ক্যাম্পাস নিচু হওয়ায় সকল পানি কলেজের দিকে চাপে। কলেজের বেশিরভাগ ভবনই পুরাতন। হাঁটু পানি মাড়িয়ে কলেজে শিক্ষার্থীদের পাশাপাশি সকল শিক্ষককেও আসতে হয়। অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে। শুধু ব্যবসা শিক্ষা ভবনে পরীক্ষা নেওয়া হয়নি। বাকি সব ভবনে পরীক্ষা নেওয়া হয়েছে। জলাবদ্ধতার সমস্যা সমাধানে রাস্তার মতো বাঁধ নির্মাণে বরাদ্দ আনা হয়েছে। খুব শিগগির সেটির কাজ শুরু হলে এই সংকট কেটে যাবে।

    পানির মধ্যেই পরীক্ষা দিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা
    পূর্ববর্তী খবরসৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী
    পরবর্তী খবর ‘মে দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী

    আরো সংবাদ পড়ুন

    গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

    টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন

    স্কুলছাত্রের কলমের আঘাতে রক্তাক্ত শিক্ষক, অভিযুক্ত শিক্ষার্থী বহিস্কার

    প্রশাসনিক ভবনের তালা ভেঙে চুয়েট ক্যাম্পাসে প্রবেশ নতুন উপাচার্যের

    রাউজানে ৫৬টি পূজা মণ্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও অনুদান প্রদান

    শারদীয় দূর্গোৎসব উপলক্ষে রাউজানে বস্ত্র বিতরণ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান: পার্লামেন্ট স্পিকার

    October 15, 2026

    আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

    October 15, 2026

    তুলা উৎপাদন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’

    October 15, 2026

    মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ

    October 15, 2026

    পাকিস্তানে স্কুল ভবন ধসে ১৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত

    October 15, 2026

    কৃষকের হাতে প্রণোদনা পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি

    October 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.