Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 1 September 2026, 04:08: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » রাজশাহীর নাহিদের স্বপ্ন এখন গ্লোবাল টেক স্টোরি
    দেশজুড়ে

    রাজশাহীর নাহিদের স্বপ্ন এখন গ্লোবাল টেক স্টোরি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 8, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    রাজশাহীর নাহিদের স্বপ্ন এখন গ্লোবাল টেক স্টোরি

    মাত্র ২৪ বছর বয়সে নিজের স্বপ্নকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশের তরুণ কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক নাহিদ আলম। দীর্ঘ দেড় বছরের গবেষণা, সংগ্রাম এবং নিরলস পরিশ্রমের ফল হিসেবে তাঁর উদ্ভাবিত আইনভিত্তিক প্রযুক্তি প্ল্যাটফর্ম ‘লেক্সগ্লোবাল বিডি’ এখন চীনের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মেইতুয়ানের অধীনে পরিচালিত হতে যাচ্ছে।রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ আলম ২০২৪ সালে একটি বিজ্ঞান উৎসবে সাফল্য অর্জনের পর দেশের আইনগত সেবা ও প্রযুক্তিকে একত্রিত করার লক্ষ্য নিয়ে লেক্সগ্লোবাল বিডির কাজ শুরু করেন।

    শুরুতে এটি ছিল একটি স্বপ্ন, কিন্তু ধীরে ধীরে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করে। প্রকল্পটির যাত্রাপথ মোটেও সহজ ছিল না। অর্থনৈতিক সীমাবদ্ধতা, প্রযুক্তিগত চ্যালেঞ্জ, জনবল সংকট এবং নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়েই এগিয়ে যেতে হয়েছে তাঁকে। অনেক সময় সমালোচনা, নিরুৎসাহ এবং ব্যর্থতার আশঙ্কাও সামনে এসেছে। কিন্তু লক্ষ্য অর্জনের দৃঢ় প্রত্যয়ে তিনি থেমে যাননি।

    লেক্সগ্লোবাল বিডি বর্তমানে প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য বিশ্লেষণ এবং আইনভিত্তিক প্রযুক্তি সেবার সমন্বয়ে তৈরি এই উদ্যোগ গত কয়েক মাসে দেশি-বিদেশি বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের নজর কাড়ে। অবশেষে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান মেইতুয়ান প্রকল্পটির দায়িত্ব গ্রহণ এবং এর ভবিষ্যৎ উন্নয়নে অংশীদার হওয়ার সিদ্ধান্ত নেয়।
    চুক্তি অনুযায়ী, মেইতুয়ান নাহিদ আলমকে প্রায় ৩ কোটি টাকা সমমূল্যের কোম্পানির শেয়ার প্রদান করবে। পাশাপাশি লেক্সগ্লোবাল প্রকল্প থেকে তিনি আজীবন ১৫ শতাংশ রয়্যালটি পাবেন বলে জানা গেছে। আগামী ২০ জুলাই চীনে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন ও দায়িত্ব হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হবে।

    নাহিদ আলম বলেন,আমি বিশ্বাস করি, স্বপ্ন কখনো ছোট হয় না। অনেক বাধা এসেছে, অনেকেই সন্দেহ করেছে, কিন্তু আমি জানতাম একদিন এই পরিশ্রমের মূল্য মিলবে। এই অর্জন শুধু আমার নয়; এটি বাংলাদেশের তরুণদের স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নের সাহসের প্রতীক।প্রযুক্তি বিশ্লেষকদের মতে, লেক্সগ্লোবাল বিডির এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের প্রযুক্তি খাতের জন্য একটি ইতিবাচক বার্তা। এটি প্রমাণ করে যে, সঠিক পরিকল্পনা, গবেষণা এবং অধ্যবসায়ের মাধ্যমে দেশের তরুণরাও বৈশ্বিক প্রযুক্তি অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম।

    একসময় যে স্বপ্নটি শুরু হয়েছিল একজন তরুণের ছোট্ট উদ্যোগ হিসেবে, আজ সেটিই আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ একটি সম্ভাবনাময় উদ্ভাবনে পরিণত হয়েছে। ২৪ বছর বয়সে নাহিদ আলমের এই অর্জন দেশের অসংখ্য তরুণ উদ্যোক্তা ও গবেষকের জন্য অনুপ্রেরণার নতুন অধ্যায় হয়ে থাকবে।

    রাজশাহীর নাহিদের স্বপ্ন এখন গ্লোবাল টেক স্টোরি
    পূর্ববর্তী খবরআমরা পুলিশ বাহিনীকে আরও বেশি বুস্ট আপ করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
    পরবর্তী খবর এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    সিএমপির শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী ‘পিচ্চি জাহেদ’কে কুপিয়ে হত্যা

    বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা

    বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত

    শাহজালালে সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

    ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

    ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

    August 31, 2026

    পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮

    August 31, 2026

    মন্ত্রিসভার বৈঠকে ৯ম পে-স্কেল প্রস্তাব অনুমোদন

    August 31, 2026

    রোজার পর এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

    August 31, 2026

    সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা

    August 31, 2026

    চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান

    August 31, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.