শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম অঞ্চলের ৫০০ জন অসচ্ছল নর-নারীর মাঝে বস্ত্র বিতরণ করেছে সেবামূলক সংগঠন ‘দি চিটাগং ট্রাস্ট-বাংলাদেশ’ (সিটিবি)।
সংগঠনটির উদ্যোগে সম্প্রতি রাউজানের উনসত্তর পাড়া জগন্নাথ বিগ্রহ ও দুর্গামন্দির, সত্তা গহিরা পল্লী মঙ্গল সমিতি এবং পাথরঘাটায় সিটিবি ইন্টারন্যাশনাল স্কুল (ইউনিট-২) প্রাঙ্গণে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব পোশাক উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
সিটিবির চেয়ারম্যান অরুণ কান্তি মল্লিকের সভাপতিত্বে এবং যুগ্ম সচিব জিকু দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক ও শিল্পপতি বাবুল ঘোষ বাবুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের মহাসচিব প্রবাল দে।
প্রধান অতিথির বক্তব্যে বাবুল ঘোষ বলেন, দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই বস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে উৎসবের আনন্দ আরও বেশি অর্থবহ হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা ও কুণ্ডেশ্বরী ঔষধালয়ের ব্যবস্থাপনা পরিচালক বাসুদেব সিংহ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন প্রদীপ দাশ (পরাগ), রাজীব দে (শম্ভু), শ্যামল বিশ্বাস, রানা দাশ, রতন কান্তি দে, বিপ্লব চৌধুরী, মিরাজ দাশ (জয়), রূপ্না দাশ, বিপ্লব দত্ত, অসীত বরণ চন্দ, দেবাক্সু বসাক, সাগর তালুকদার, অশোক ধর, সরোজ দাশ, ডা. সুকান্ত মহাজন, জয় পুরোহিত, প্রান্ত দাশ, ডা. উত্তম পালিত, শৈবাল পালিত, রাখাল দে, গৌতম পালিত, প্রান্ত পালিত, বিজয় পালিত ও অভি ধরসহ সিটিবির স্থানীয় নেতৃবৃন্দ।

