Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 28 July 2026, 04:54: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে আমরণ অনশন
    দেশজুড়ে

    সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে আমরণ অনশন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 28, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সিরাজগঞ্জে জেলা

    সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানের পরিবারের সদস্যরা।

    মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে শহরের বাজার স্টেশন এলাকায় অনশন কর্মসূচি শুরু করেন জিসানের মা শাপলা আহমেদ। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। তারা দাবি করেন, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে তারেক রহমানের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

    পরিবারের দাবি, ছানোয়ার হোসেন সানুর বিরুদ্ধে ওঠা হত্যার হুমকি, অশ্লীল ভাষায় গালিগালাজ এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানোর ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা আমরণ অনশনে নেমেছেন।

    এর আগে সোমবার (২৭ জুলাই) সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শাপলা আহমেদ অভিযোগ করেন, গত রোববার রাতে ফোনে তার ছেলে শাফিন আহমেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং তার স্বামী সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার একটি কল রেকর্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও তিনি দাবি করেন।

    তিনি বলেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদকের একটি ফেসবুক পোস্ট এবং পরে তার ছেলের দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। এরপর থেকেই ছানোয়ার হোসেন সানু ফোনে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন বলে অভিযোগ করেন তিনি।

    শাপলা আহমেদ তার ছেলে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ছানোয়ার হোসেন সানু এবং তার ভাই সনি আহমেদ শামীমকে গ্রেপ্তার এবং ছানোয়ার হোসেন সানুকে দল থেকে বহিষ্কারের দাবি জানান। তিনি বলেন, তাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় মঙ্গলবার থেকে আমরণ অনশন শুরু করতে বাধ্য হয়েছেন।
    এদিকে, সোমবার (২৭ জুলাই) রাতে শাপলা খাতুন সিরাজগঞ্জ সদর থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    এর আগে গত ১৪ জুন পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরাবর আবেদন করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না। পাশাপাশি জেলার পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে পরিবারটির পক্ষ থেকে জানানো হয়।

    সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে আমরণ অনশন
    পূর্ববর্তী খবরবঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
    পরবর্তী খবর দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

    আরো সংবাদ পড়ুন

    দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

    দীর্ঘ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

    দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

    হামের উপসর্গে ঢাকাতেই আরও ৬ শিশুর মৃত্যু

    দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

    ৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, ৩ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

    July 28, 2026

    স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে জোর

    July 28, 2026

    জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

    July 28, 2026

    দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

    July 28, 2026

    সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে আমরণ অনশন

    July 28, 2026

    বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    July 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.