Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 25 September 2026, 03:10: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » আনসার সদস্য ওয়াহিদুজ্জামানের মানবিকতায় প্রাণে বাঁচলেন অজ্ঞাত বৃদ্ধ
    চট্টগ্রাম

    আনসার সদস্য ওয়াহিদুজ্জামানের মানবিকতায় প্রাণে বাঁচলেন অজ্ঞাত বৃদ্ধ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 25, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    চট্টগ্রামের অক্সিজেন মোড়ের কেডিএস গার্মেন্টস এলাকায় গভীর রাতে বাসের চিপায় অচেতন অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত বৃদ্ধকে উদ্ধার করে মানবিকতা ও সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন আনসার সদস্য ওয়াহিদুজ্জামান।

    দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই বৃদ্ধকে উদ্ধার, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করায় প্রাণে বেঁচে যাওয়ার সুযোগ পান তিনি।

    গতরাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রামের অক্সিজেন মোড়ের কেডিএস গার্মেন্টস এলাকায় ঘটনাটি ঘটে। ওই সময় কেডিএস গার্মেন্টসে কর্মরত আনসার সদস্য ওয়াহিদুজ্জামান দায়িত্ব পালন করছিলেন।

    জানা যায়, গভীর রাতে দায়িত্ব পালনকালে বাসের চিপার মধ্যে মাটিতে অচেতন অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখতে পান আনসার সদস্য ওয়াহিদুজ্জামান। রাতের নির্জন পরিবেশে বিষয়টি দেখতে পেয়ে কোনো ধরনের ভয় বা ঝুঁকির কথা না ভেবে তিনি দ্রুত ঘটনাস্থলে এগিয়ে যান। পরে অচেতন অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত ওই বৃদ্ধকে সেখান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন ওয়াহিদুজ্জামান। এ সময় বৃদ্ধের শারীরিক অবস্থা ছিল অত্যন্ত দুর্বল। আনসার সদস্যের তাৎক্ষণিক সহযোগিতা ও প্রাথমিক চিকিৎসার পর কিছুটা স্বাভাবিক হন তিনি।

    বৃদ্ধের অবস্থার কিছুটা উন্নতি হলে তার চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনা করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন আনসার সদস্য ওয়াহিদুজ্জামান। গভীর রাতে আশপাশে তেমন লোকজন না থাকলেও একজন অসহায় মানুষের জীবন রক্ষায় তিনি যে মানবিক উদ্যোগ নিয়েছেন, তা উপস্থিত ও স্থানীয়দের মধ্যে প্রশংসা সৃষ্টি করে।

    এ ঘটনায় সাধারণ মানুষের মাঝেও আনসার বাহিনীর সদস্যদের দায়িত্ববোধ ও মানবিক ভূমিকা নিয়ে প্রশংসা দেখা দিয়েছে। অনেকেই আনসার সদস্য ওয়াহিদুজ্জামানের সাহসী ও মানবিক উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন।

    আনসার সদস্য ওয়াহিদুজ্জামানের মানবিকতায় প্রাণে বাঁচলেন অজ্ঞাত বৃদ্ধ
    পূর্ববর্তী খবরইরান যুদ্ধ কখন শেষ হবে, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের: পেজেশকিয়ান
    পরবর্তী খবর জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন

    আরো সংবাদ পড়ুন

    বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

    গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

    চাঁদপুরে তিন মণ আলুর দামে এক কেজি ইলিশ

    বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

    বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

    রাবি শিক্ষার্থীকে মারধরে রেলস্টেশন ভাঙচুর, চার রেলকর্মীকে সাময়িক বরখাস্ত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে বাংলাদেশ-ত্রিনিদাদ ও টোবাগোর মধ্যে সমঝোতা সই

    September 25, 2026

    হুতি বিদ্রোহীদের সাথে সংঘাত: জরুরি বৈঠক ডেকেছে মক্কা প্রতিরক্ষা জোট

    September 25, 2026

    নেপালের প্রধানমন্ত্রীর ভাষণে ‘জলবায়ু কূটনীতি’, বিশ্বকে দিলেন সতর্কবার্তা

    September 25, 2026

    নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

    September 25, 2026

    জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন

    September 25, 2026

    আনসার সদস্য ওয়াহিদুজ্জামানের মানবিকতায় প্রাণে বাঁচলেন অজ্ঞাত বৃদ্ধ

    September 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.