Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 6 September 2026, 03:22: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » কৃষকের সার নিয়ে কারসাজি করলে ঠিকানা হবে হাজত: সংস্কৃতিমন্ত্রী
    খুলনা

    কৃষকের সার নিয়ে কারসাজি করলে ঠিকানা হবে হাজত: সংস্কৃতিমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 6, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    কৃষকের সার নিয়ে কারসাজি করলে ঠিকানা হবে হাজত: সংস্কৃতিমন্ত্রী

    সংস্কৃতিমন্ত্রী ও মাগুরার ২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী বলেছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকের জন্য বরাদ্দকৃত সার নিয়ে কেউ কৃত্রিম সংকট তৈরি করলে কিংবা মজুতদারি ও অনিয়মের মাধ্যমে কৃষকদের হয়রানি করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না। কৃষকের সার নিয়ে কারসাজি করলে তাদের ঠিকানা হবে হাজত।

    শনিবার (৫ সেপ্টেম্বর) মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, মাঠের সোনালি ফসল উৎপাদনে সার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ। কৃষকের জন্য বরাদ্দ করা সার নিয়ে কেউ কারসাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের মুখের খাবার নিয়ে নয়ছয় করার সুযোগ কাউকে দেওয়া হবে না। কৃষকের অধিকার নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে। কৃষক যেন নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সার পান, সেটি নিশ্চিত করতে হবে।

    মন্ত্রী আরও বলেন, সার নিয়ে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কেউ অনৈতিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে সার মজুত করলে কিংবা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।

    কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সরকার কৃষকদের প্রয়োজনীয় সার ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহে গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কৃষকের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কৃষকদের জন্য বরাদ্দকৃত উপকরণ যেন সঠিকভাবে তাদের হাতে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

    শালিখার উন্নয়ন প্রসঙ্গে নিতাই রায় চৌধুরী বলেন, বিএনপির সরকার জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি যথাযথভাবে বাস্তবায়ন করবে। আগামী পাঁচ বছরে শালিখায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। পর্যায়ক্রমে সব কাঁচা রাস্তা পাকা করা হবে। এ জন্য স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    মতবিনিময় সভায় শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাফফর হোসেন টুকু, সদস্যসচিব মনিরুজ্জামান চকলেট, জেলা বিএনপির সদস্য মোতালেব হোসেন, সাবেক উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    কৃষকের সার নিয়ে কারসাজি করলে ঠিকানা হবে হাজত: সংস্কৃতিমন্ত্রী
    পূর্ববর্তী খবরদূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

    আরো সংবাদ পড়ুন

    নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

    গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

    সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের করুণ মৃত্যু

    রংপুরে আলোচিত চার হত্যার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে: ত্রাণমন্ত্রী

    রাউজানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

    ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    কৃষকের সার নিয়ে কারসাজি করলে ঠিকানা হবে হাজত: সংস্কৃতিমন্ত্রী

    September 6, 2026

    দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

    September 6, 2026

    নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

    September 6, 2026

    হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই

    September 6, 2026

    গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

    September 6, 2026

    দেশের বাজারে কমল স্বর্ণের দাম

    September 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.